
রিপোর্টার

জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি ও সরকারের নানা বিষয়ে তীব্র মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যে বিএনপির আমলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির প্রসঙ্গ উঠে আসার পর সরকারি দলের সংসদ সদস্যরা হৈ-চৈ শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, প্রতিটি সরকারেরই একটি চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না—এমনটা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। একইভাবে সারের সংকট তৈরি হওয়া এবং দরিদ্র কৃষকদের কেউ সার কারখানা লুট করতে পারেন—এমন আশঙ্কার কথাও বলেন তিনি।
রুমিনের বক্তব্যে দুর্নীতি ও ঋণখেলাপির বিষয়টিও সামনে আসে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না—এমন নিশ্চয়তাও নেই। আবার বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না—এটিও সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে ঋণখেলাপিতে সর্বোচ্চ অবস্থান এবং ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপির মতো বিষয়ও সামনে আসতে পারে।
রুমিনের এই বক্তব্যের পর সংসদে সরকারি দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি সংসদের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন আবার আওয়ামী লীগের আমলে ফিরে গেছেন। আওয়ামী লীগের সময়ও তার বক্তব্যের সময় একইভাবে হট্টগোল করা হতো বলে উল্লেখ করেন তিনি।
এরপর ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিলে নতুন করে যুক্ত হওয়া ১৮-এর ক ধারা নিয়ে বক্তব্য দেন রুমিন। তিনি বলেন, আগে বলা হয়েছিল ১৮-ক রাখা হবে না। কিন্তু শেষ পর্যন্ত কেন এটি রাখা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে তিনি সংসদের অধিকাংশ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত বলে মন্তব্য করেন।
নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য হাইকোর্টে রিট করার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার বক্তব্যের এ পর্যায়ে সংসদে ফের হৈ-চৈ শুরু হলে ডেপুটি স্পিকার হস্তক্ষেপ করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদে বক্তব্য রাখার অধিকার প্রত্যেক সদস্যের রয়েছে। একজন সদস্য বক্তব্য দেওয়ার সময় অন্যরা বাধা দিলে তা গণতান্ত্রিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারও বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে নিজের বক্তব্যের সময় সেটির জবাব দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
পরিস্থিতি শান্ত করতে তিনি একাধিকবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং রুমিন ফারহানাকে বসতে বলেন। এরপর কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে পরবর্তী বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও রুমিনের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, রুমিনের সব বক্তব্য হয়তো সঙ্গত নয়, আবার তার বক্তব্যের কিছু অংশ গুরুত্বপূর্ণও হতে পারে। কিন্তু হট্টগোলের কারণে সংসদ সদস্যরা তার বক্তব্য শুনতে পারেননি।
তিনি বলেন, রুমিনের কথা বলার যেমন অধিকার রয়েছে, তেমনি সংসদ সদস্যদেরও তার বক্তব্য শোনার দায়িত্ব রয়েছে। তিনি যদি অসংসদীয় কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে ডেপুটি স্পিকার প্রয়োজনীয় রুলিং দিতে পারেন। আর সংশ্লিষ্ট মন্ত্রী চাইলে পরবর্তী সময়ে বক্তব্যের জবাব দিতে পারবেন।
এরপর রুমিন ফারহানা কয়েকবার দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করলেও তাকে সুযোগ দেওয়া হয়নি।
পরবর্তীতে চিফ হুইপ নুরুল ইসলাম মণি সংসদে গঠনমূলক আলোচনার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সংসদে সব সমস্যার সমাধান হওয়া উচিত। কিন্তু সমস্যার সমাধান করার পরিবর্তে সংসদ সদস্যরাই যদি নতুন সমস্যা তৈরি করেন, সেটি একটি সমস্যা হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, এমন কোনো আলোচনা তারা চান না, যাতে কোনো ব্যক্তি আহত হন কিংবা কারও ক্ষতি হয়। সংসদে গঠনমূলক ও দায়িত্বশীল আলোচনা হওয়া প্রয়োজন।
সবশেষে ডেপুটি স্পিকার চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, হাউজে শৃঙ্খলা বজায় রাখা তার অন্যতম মূল দায়িত্ব। একই সঙ্গে প্রত্যেক সংসদ সদস্য যেন গণতান্ত্রিকভাবে ও স্পষ্টভাবে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ বজায় রাখার প্রত্যাশাও জানান তিনি।

আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ইতালির ভেনিস সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনিসে তাঁর হাসিখুশি ও অবকাশযাপনের ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছেন। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সমালোচনা ও নানা প্রশ্ন।
১ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে দেশে তাঁর নামে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরই সামনে এসেছে শেখ হাসিনার নামে দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এবং সেগুলো কীভাবে বাজেয়াপ্ত হবে, তা নিয়ে নতুন আলোচনা।
১ দিন আগে

ক্যাম্পাসকে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ, তাদের ন্যায্য দাবি এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো।
৪ দিন আগে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থানকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন ঘটনা, বক্তব্য ও বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
২৮ আগস্ট ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
২৬ আগস্ট ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। তবে এখনই দলীয় মহাসচিব পদে পরিবর্তন হচ্ছে না। কারণ, মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেননি। ফলে তার বর্তমান দলীয় দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।
১৮ আগস্ট ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
১৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের রদবদলের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের ওপর থেকে কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
১৫ আগস্ট ২০২৬