Bangladesh Parliament ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পদত্যাগপত্রে যা লিখলেন এমপি মিষ্টি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ২৪:৪৩ | বিস্তারিত

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসনের কি হবে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
১ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ | বিস্তারিত

চিঠি লিখে গাজী নজরুলের ২য় স্ত্রীর অত্মহত্যা: যা লেখা ছিলো
নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪ | বিস্তারিত

শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন, যে কোনো সময় ঢুকতে পারেন
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত

দুই মন্ত্রী দায়িত্ব আরও বাড়ল, কে পেলেন কোন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সংসদে নির্দিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী না থাকা কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য দুই মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৭ | বিস্তারিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল-ফাঁকা ঠাকুরগাঁও-১, উপ-নির্বাচন কবে?
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪ | বিস্তারিত

রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ-দেখুন লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি ও সরকারের নানা বিষয়ে তীব্র মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যে বিএনপির আমলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির প্রসঙ্গ উঠে আসার পর সরকারি দলের সংসদ সদস্যরা হৈ-চৈ শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩ | বিস্তারিত

হঠাৎ স্পিকারকে ৬৭ এমপির চিঠি, যা লিখা ছিলো
নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
২৬ আগস্ট ২০২৬, ২১:৫৭ | বিস্তারিত

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ-পড়াবেন যিনি
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
২১ আগস্ট ২০২৬, ০৮:২৪ | বিস্তারিত

যে কারণে এমপিদের ধমক দিলেন প্রধানমন্ত্রী, নেপথ্যে কি?
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
১৭ জুন ২০২৬, ২২:০২ | বিস্তারিত

নবম পে-স্কেল কার্যকরের রূপরেখা প্রকাশ-দেখুন প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১৬ মে ২০২৬, ২২:৩২ | বিস্তারিত

যে প্রতীক পেলেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক হাঁস। প্রতীক বরাদ্দের দিন বুধবার (আজ) প্রতীক হাতে পেয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তার রাজনৈতিক পথচলার পেছনে সবচেয়ে বড় শক্তি তার ভোটার ও কর্মী-সমর্থকরা। তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, ভোটাররাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তিনি জানান, মাঠে ...
২১ জানুয়ারি ২০২৬, ১৫:০২ | বিস্তারিত
