
রিপোর্টার

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে ৭ জুন বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনেই নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাজেট বক্তৃতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত পে-স্কেলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। এরপরই বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বড় অঙ্কের অর্থ ছাড়ের চাপ বিবেচনায় নিয়ে সরকার ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। একসঙ্গে পুরো পে-স্কেল বাস্তবায়ন না করে পর্যায়ক্রমে সুবিধা বাড়ানো হবে।
নতুন বেতন কাঠামোর জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার সম্ভাবনা নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে মূল বেতন আংশিক বৃদ্ধি করা হবে। পরবর্তীতে বিভিন্ন ভাতা, সুযোগ-সুবিধা ও অন্যান্য আর্থিক কাঠামো ধাপে ধাপে সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ পে-স্কেলের সব সুবিধা কার্যকর করা।
এই নতুন পে-কমিশনের আওতায় প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত পেনশনার আর্থিকভাবে উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্তমান বাজার পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে-স্কেলের দাবি জোরালো হয়ে উঠেছিল। ফলে বাজেট অধিবেশনকে ঘিরে এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে চলতি মাসের বেতন বিল প্রস্তুত করতে হবে বিদ্যমান বেতন কাঠামো অনুসরণ করেই। অর্থাৎ, নভেম্বরের বেতনে নবম জাতীয় পে স্কেলের সুবিধা যুক্ত হচ্ছে না।
১ ঘণ্টা আগে

উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৭৬ জন শিক্ষকের মধ্যে মাত্র ৭০ জন নতুন স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো বর্ধিত বেতন থেকে বঞ্চিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগে

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। এসব বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে। গত কয়েক দিনে দেশের অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে

অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এবার বঙ্গোপসাগরে অবস্থান করছে তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। তবে ধীরগতিতে এগোনোর কারণে এখনো এর প্রভাব পুরোপুরি বোঝা যাচ্ছে না। আবহাওয়াবিদদের ধারণা, শুক্রবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে

পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই তাদের গাড়ি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
২০ ঘণ্টা আগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা এবং পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
২৩ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
১ দিন আগে