Bangladesh News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি পাবেন কত দিনের?
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
২ নভেম্বর ২০২৬, ২২:২৭ | বিস্তারিত

টঙ্গীতে মাদরাসায় শিশুটির সঙ্গে কী ঘটেছিল? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
২৪ অক্টোবর ২০২৬, ২২:০৪ | বিস্তারিত

শনিবার টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
২৩ অক্টোবর ২০২৬, ২২:০০ | বিস্তারিত

আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ | বিস্তারিত

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন করে কোনো সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (২০ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
২০ অক্টোবর ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

বজ্রপাতে ১,৫৩০ মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা?
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২০ অক্টোবর ২০২৬, ২২:২১ | বিস্তারিত

২০২৭ সালের রমজান কবে শুরু, জানা গেল ঈদের সম্ভাব্য তারিখও
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। এসব হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)।
২০ অক্টোবর ২০২৬, ১৮:০৪ | বিস্তারিত

পদত্যাগের পর, এই দলের ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬, ১৭:৩১ | বিস্তারিত

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস, যেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯ অক্টোবর ২০২৬, ২১:২০ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

অবশেষে জানা গেল কুমিল্লার তাজমিন কেন গিয়েছিল কক্সবাজার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর রাজু চৌধুরী (২০) নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। মাত্র ১৭ দিন আগে তাদের পরিচয় থেকে এই সম্পর্কের শুরু। রাজু কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। পরে তাঁর ডাকে তাজমিন কক্সবাজারে যায় বলে জানা গেছে। তবে ঠিক কবে সে কক্সবাজারে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
১০ অক্টোবর ২০২৬, ২২:৪২ | বিস্তারিত

আজ কমল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিত সমান ৩০ দশমিক ০৯ টাকা।
২ অক্টোবর ২০২৬, ০১:১৭ | বিস্তারিত

দেশে ফের ভূমিকম্প, কাঁপল যেসব স্থান
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার শিবপুর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
১ অক্টোবর ২০২৬, ১৯:০৭ | বিস্তারিত

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসনের কি হবে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
১ অক্টোবর ২০২৬, ১৭:৩৮ | বিস্তারিত

বদলি নিয়ে নুরের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬, ১৫:০৮ | বিস্তারিত

টিসিবির কার্ড নতুন নির্দেশিকা: পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য পেতে কারা ফ্যামিলি কার্ড পাবেন, তা নতুন নির্দেশিকায় স্পষ্ট করেছে সরকার। নতুন নিয়মে নিম্ন আয়ের ও অসচ্ছল বিভিন্ন শ্রেণির মানুষকে কার্ড পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি কিছু পরিবারের জন্য রাখা হয়েছে বিশেষ অগ্রাধিকার।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫ | বিস্তারিত

দুর্গাপূজায় বাড়ল ছুটি, অনুদানও বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন। একই সঙ্গে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। দুর্গাপূজায় অনুদান দেওয়া হবে ৫ কোটি টাকা এবং কঠিন চীবর দানে ৩ কোটি টাকা।
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৭ | বিস্তারিত

অবশেষে জানা গেল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কি নিয়ে হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন, যে কোনো সময় ঢুকতে পারেন
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত

রাজধানীর একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ | বিস্তারিত
