সিনিয়ার রিপোর্টার

নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার শিবপুর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।
নরসিংদীতে এর আগেও চলতি বছরে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৭ আগস্ট জেলায় ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল শিবপুর।
এর আগে ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।
সাম্প্রতিক সময়ের মধ্যে নরসিংদীতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। গত বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
২ ঘণ্টা আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২২ ঘণ্টা আগে

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
২৩ ঘণ্টা আগে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য পেতে কারা ফ্যামিলি কার্ড পাবেন, তা নতুন নির্দেশিকায় স্পষ্ট করেছে সরকার। নতুন নিয়মে নিম্ন আয়ের ও অসচ্ছল বিভিন্ন শ্রেণির মানুষকে কার্ড পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি কিছু পরিবারের জন্য রাখা হয়েছে বিশেষ অগ্রাধিকার।
১ দিন আগে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন। একই সঙ্গে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। দুর্গাপূজায় অনুদান দেওয়া হবে ৫ কোটি টাকা এবং কঠিন চীবর দানে ৩ কোটি টাকা।
১ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেটের সোনা এবং রুপার দামও।
২ দিন আগে