Dhaka Earthquake ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দেশে ফের ভূমিকম্প, কাঁপল যেসব স্থান
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার শিবপুর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
১ অক্টোবর ২০২৬, ১৯:০৭ | বিস্তারিত

বড় দুঃসংবাদ, ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪ | বিস্তারিত

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা: ধসে পড়তে পারে ৮ লাখ ভবন
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৭ থেকে সাড়ে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূতাত্ত্বিকরা। তাদের মতে, এমন পরিস্থিতিতে রাজধানীর প্রায় সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই বিল্ডিং নির্মাণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি এখন সময়ের দাবি।
১৭ জুলাই ২০২৬, ২০:২৯ | বিস্তারিত

ভূমিকম্প সতর্কতা: আজ রাতের জন্য জরুরি কিছু সেফটি টিপস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাঈম ওয়াহরা। তার মতে, ভূমিকম্পের সময় কিংবা এর পরবর্তী অনুকম্পনের ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই কিছু সহজ কিন্তু কার্যকর প্রস্তুতি নেওয়া গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
২৩ জুন ২০২৬, ০১:২৭ | বিস্তারিত

আজ রাতের ভূমিকম্পের বিস্তারিত জানুন এখানে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন ২০২৬) রাত ৯টা ২৯ মিনিটের দিকে হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বাসা, অফিস ও বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। রাতের শান্ত পরিবেশে কয়েক সেকেন্ডের এই কম্পন রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।
২২ জুন ২০২৬, ২২:৪৩ | বিস্তারিত

সপ্তাহের ব্যবধানে ভূমিকম্প-জানুন উৎপত্তিস্থল কোথায়
নিজস্ব প্রতিবেদক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে দেশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পের কম্পন টের পান মানুষ। হঠাৎ মৃদু কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১৯ জুন ২০২৬, ০১:০৭ | বিস্তারিত

কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকায় ৩ বার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: ভুটানে পরপর তিনটি ভূমিকম্পের ঘটনায় কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। রোববার (৭ জুন) দিবাগত রাতে সংঘটিত এই ভূমিকম্পগুলোর মধ্যে প্রথমটি ছিল সবচেয়ে শক্তিশালী, যার প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে ঢাকা ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।
৮ জুন ২০২৬, ১৪:৩৮ | বিস্তারিত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
৮ জুন ২০২৬, ২৪:৪২ | বিস্তারিত
