
রিপোর্টার

রাজধানী ঢাকায় ৭ থেকে সাড়ে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূতাত্ত্বিকরা। তাদের মতে, এমন পরিস্থিতিতে রাজধানীর প্রায় সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই বিল্ডিং নির্মাণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি এখন সময়ের দাবি।
বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ তিনটি সক্রিয় ভূত্বকীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ঢাকার কাছেই রয়েছে মধুপুর ফল্ট, আর উত্তর-পূর্বে রয়েছে ডাউকি ফল্ট। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এসব ফল্টে বড় ধরনের শক্তি নির্গত না হওয়ায় ভূগর্ভে প্রচুর চাপ জমে রয়েছে, যা বড় ভূমিকম্পের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে।
গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প ঢাকাসহ আশপাশের এলাকায় তীব্র কম্পন সৃষ্টি করে। ওই ঘটনায় ১০ জনের প্রাণহানি এবং শত শত মানুষ আহত হন। এরপরও একাধিক ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিকদের মতে, এসব ছোট কম্পন ভূগর্ভে জমে থাকা বিশাল শক্তিরই পূর্বাভাস হতে পারে।
রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যানের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরী ও আশপাশে প্রায় ২১ লাখ স্থাপনা রয়েছে। ৭ মাত্রার ভূমিকম্প হলে অন্তত ৭২ হাজার দুর্বল ভবন সম্পূর্ণ ধসে পড়তে পারে এবং প্রাথমিকভাবে ৩ থেকে ৪ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া বড় ধরনের ভূমিকম্পে মোট সাড়ে ৮ লাখ ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ঢাকার বিস্তীর্ণ এলাকা জলাশয় ভরাট করে নির্মাণ করা হয়েছে। এসব এলাকায় বালু ও নরম মাটির কারণে শক্তিশালী ভূমিকম্প হলে মাটি তরলের মতো আচরণ করতে পারে। এতে বহুতল ভবন হেলে পড়া কিংবা মাটির নিচে দেবে যাওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি বলেন, ভূমিকম্প কখন হবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তাই ক্ষয়ক্ষতি কমাতে এখনই কার্যকর প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে ভবনগুলোকে নিরাপদ ও ভূমিকম্প সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
রাজউকের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান জানান, নিয়মিতভাবে ভূমিকম্প ঝুঁকি কমানোর আলাদা কোনো কার্যক্রম না থাকলেও ভবনগুলো যেন মানসম্মতভাবে নির্মিত হয়, সে বিষয়ে কাজ চলছে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার ঝুঁকি বাড়িয়ে তুলেছে কয়েকটি বড় কারণ। এর মধ্যে রয়েছে জলাশয় ভরাট করে নির্মাণ, নির্মাণ বিধিমালা না মেনে ভবন তৈরি, সরু সড়ক, অতিরিক্ত জনসংখ্যা, ঝুঁকিপূর্ণ ভবনের নিয়মিত পরীক্ষা না হওয়া, গ্যাসলাইন ও বিদ্যুৎ ব্যবস্থার ঝুঁকি এবং উদ্ধার সরঞ্জামের সীমাবদ্ধতা।
তাদের মতে, ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনা ও প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণ করলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। জাপান ও চিলির মতো দেশ এর সফল উদাহরণ।
এ জন্য নতুন ভবনে নির্মাণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন, মাটির পরীক্ষা বাধ্যতামূলক করা, পুরোনো ভবনের শক্তিবৃদ্ধি, উন্মুক্ত স্থান সংরক্ষণ, স্বেচ্ছাসেবক ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, ঢাকার বিকেন্দ্রীকরণ, ঝুঁকি বিশ্লেষণ, পুরান ঢাকার রাস্তা প্রশস্তকরণ এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র তৈরির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
২০ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
২১ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
২১ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
২৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
২৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে