Earthquake Risk ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বড় দুঃসংবাদ, ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪ | বিস্তারিত

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা: ধসে পড়তে পারে ৮ লাখ ভবন
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৭ থেকে সাড়ে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূতাত্ত্বিকরা। তাদের মতে, এমন পরিস্থিতিতে রাজধানীর প্রায় সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই বিল্ডিং নির্মাণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি এখন সময়ের দাবি।
১৭ জুলাই ২০২৬, ২০:২৯ | বিস্তারিত

বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, বিশেষজ্ঞদের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলকে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই অঞ্চলগুলোতে এমন সক্রিয় ফল্ট লাইন রয়েছে, যেগুলো থেকে প্রায় ৭ মাত্রা বা তার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প উৎপন্ন হতে পারে। এমন ভূমিকম্প হলে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ঘটার আশঙ্কা রয়েছে।
২৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ | বিস্তারিত
