Disaster Management ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বড় দুঃসংবাদ, ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪ | বিস্তারিত

ঢাকায় শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা: ধসে পড়তে পারে ৮ লাখ ভবন
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ৭ থেকে সাড়ে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূতাত্ত্বিকরা। তাদের মতে, এমন পরিস্থিতিতে রাজধানীর প্রায় সাড়ে ৮ লাখ ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাই বিল্ডিং নির্মাণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি এখন সময়ের দাবি।
১৭ জুলাই ২০২৬, ২০:২৯ | বিস্তারিত

ভূমিকম্প সতর্কতা: আজ রাতের জন্য জরুরি কিছু সেফটি টিপস
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার পর নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাঈম ওয়াহরা। তার মতে, ভূমিকম্পের সময় কিংবা এর পরবর্তী অনুকম্পনের ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই কিছু সহজ কিন্তু কার্যকর প্রস্তুতি নেওয়া গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
২৩ জুন ২০২৬, ০১:২৭ | বিস্তারিত

বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, বিশেষজ্ঞদের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলকে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই অঞ্চলগুলোতে এমন সক্রিয় ফল্ট লাইন রয়েছে, যেগুলো থেকে প্রায় ৭ মাত্রা বা তার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প উৎপন্ন হতে পারে। এমন ভূমিকম্প হলে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ঘটার আশঙ্কা রয়েছে।
২৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ | বিস্তারিত
