রিপোর্টার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য পেতে কারা ফ্যামিলি কার্ড পাবেন, তা নতুন নির্দেশিকায় স্পষ্ট করেছে সরকার। নতুন নিয়মে নিম্ন আয়ের ও অসচ্ছল বিভিন্ন শ্রেণির মানুষকে কার্ড পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি কিছু পরিবারের জন্য রাখা হয়েছে বিশেষ অগ্রাধিকার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ‘টিসিবির উপকারভোগী নির্বাচন এবং ভর্তুকি/সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬’ জারি করেছে।
কারা টিসিবির কার্ড পাবেন
নির্দেশিকা অনুযায়ী, হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের মানুষ, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক ও কারখানার শ্রমিকরা টিসিবির ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য যোগ্য হতে পারেন।
এ ছাড়া উপার্জনে অক্ষম ব্যক্তিরাও এ কার্ডের জন্য বিবেচিত হবেন।
বিশেষ অগ্রাধিকার যাদের
বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবারকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে যেসব দুস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
একজনের বেশি কার্ড নয়
নতুন নির্দেশনায় একই পরিবারের একাধিক ব্যক্তির কার্ড নেওয়ার সুযোগ রাখা হয়নি। অর্থাৎ একটি পরিবারের একাধিক সদস্য টিসিবির ফ্যামিলি কার্ড নিতে পারবেন না।
কার্ডের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং নিজের জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সচল মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক।
কার্ডে কী কী পণ্য মিলবে
টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা নিয়মিত ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি পাবেন।
এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ থাকলে কার্ডধারীদের ৫ কেজি চালও দেওয়া হবে।
ডিলারের দোকানে সিসিটিভি ও মূল্যতালিকা বাধ্যতামূলক
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিলারের দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া উপকারভোগীদের তথ্য ‘টিসিবি সেবা অ্যাপ’-এর মাধ্যমে কেন্দ্রীয় ডেটাবেইসে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে কার্ডধারীদের তথ্য ব্যবস্থাপনা ও পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
নতুন নির্দেশিকার ফলে টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য পাওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন এবং কার্ড পেতে কী কী শর্ত পূরণ করতে হবে, সে বিষয়ে একটি স্পষ্ট কাঠামো তৈরি হলো।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন। একই সঙ্গে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। দুর্গাপূজায় অনুদান দেওয়া হবে ৫ কোটি টাকা এবং কঠিন চীবর দানে ৩ কোটি টাকা।
২১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে খরচ হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেটের সোনা এবং রুপার দামও।
১ দিন আগে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। দেশটির সুপরিচিত সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এই চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন করে গতি এসেছে।
১ দিন আগে

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে শুধু এক দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব হতে পারে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
১ দিন আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
১ দিন আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
১ দিন আগে

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবেশ করে ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
১ দিন আগে