রিপোর্টার

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। সেখানে নাহিদ ইসলামের বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন ইশরাক।
নাহিদ ইসলামের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক
এর আগে সোমবার বিকেলে রাজধানীর বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, তিনি নাহিদ ইসলামকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একজন ধারক হিসেবে ভাবতেন। কিন্তু মাদক সমস্যার প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়ায় হতাশ হয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে ইশরাক লেখেন, ‘আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’
‘নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না’
তরুণ প্রজন্মের উদ্দেশে হতাশা প্রকাশ করে ইশরাক লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’
এক তরুণের ফোন পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, মাদকের বিস্তারের বিরুদ্ধে নেওয়া উদ্যোগকে অনেকেই সমর্থন জানাচ্ছেন।
এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে ইশরাক বলেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০।’ তাঁর বক্তব্য, মাদক নির্মূলের উদ্যোগ নিতে গিয়ে আইনসম্মতভাবে কাজ করার পরও ফৌজদারি মামলার মুখে পড়তে হলে তা হতাশাজনক।
‘মামলা করে দেন, জেলে চলে যাব’
নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইশরাক লেখেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যাবেন।
এ সময় আইনের শাসনের নামে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এভাবে দেশের রাজনৈতিক ব্যবস্থায় প্রত্যাশিত পরিবর্তন আনা সম্ভব হবে না।
মাদকবিরোধী পদক্ষেপ নিয়ে হুঁশিয়ারি
স্ট্যাটাসের শেষাংশে মাদক নির্মূলে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে প্রতিকারের কথা বলেন ইশরাক। বড় মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের উদ্দেশে তিনি লেখেন, ‘শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’
তবে মাদকবিরোধী উদ্যোগের বিষয়ে তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সম্পর্কে স্ট্যাটাসে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। নাহিদ ইসলামের বক্তব্য ও ইশরাকের প্রতিক্রিয়া—দুটিই দেশের মাদক সমস্যা মোকাবিলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক বিতর্ককে সামনে এনেছে।

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৬ দিন আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
১২ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ অক্টোবর ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ অক্টোবর ২০২৬

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ অক্টোবর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
১ অক্টোবর ২০২৬

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬