বাংলাদেশের রাজনীতি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সবাইকে যুবদলের নয়ন হওয়ার আহ্বান রাশেদ খাঁনের
নিজস্ব প্রতিবেদক: রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৫ নভেম্বর ২০২৬, ১৩:২৮ | বিস্তারিত

শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি কতটুকু? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ | বিস্তারিত

মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
২৩ অক্টোবর ২০২৬, ২০:২২ | বিস্তারিত

আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ | বিস্তারিত

পদত্যাগের পর, এই দলের ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬, ১৭:৩১ | বিস্তারিত

পদত্যাগপত্রে যা লিখলেন এমপি মিষ্টি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ২৪:৪৩ | বিস্তারিত

অবশেষে জানা গেল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কি নিয়ে হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

বিয়ে করতে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র জয়-দেখুন পাত্রীর পরিচয়
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ইতালির ভেনিস সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনিসে তাঁর হাসিখুশি ও অবকাশযাপনের ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছেন। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সমালোচনা ও নানা প্রশ্ন।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০ | বিস্তারিত

হাসনাত ও সারজিসের পর এবার রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন ঘটনা, বক্তব্য ও বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
২৮ আগস্ট ২০২৬, ১৫:২৩ | বিস্তারিত

হঠাৎ স্পিকারকে ৬৭ এমপির চিঠি, যা লিখা ছিলো
নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
২৬ আগস্ট ২০২৬, ২১:৫৭ | বিস্তারিত

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে, আলোচনায় যার নাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। তবে এখনই দলীয় মহাসচিব পদে পরিবর্তন হচ্ছে না। কারণ, মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেননি। ফলে তার বর্তমান দলীয় দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:৩৫ | বিস্তারিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রধানমন্ত্রীর কাছে
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
৮ আগস্ট ২০২৬, ০৮:৩১ | বিস্তারিত

দেশে ফিরছেন শেখ হাসিনা, যে কারণে ফিরবেন-কবে
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে প্রায় দুই বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরের দিকেই তিনি দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা করছেন। তবে লুকিয়ে নয়, বরং দেশে ফিরেই দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
১০ জুলাই ২০২৬, ২০:৩৪ | বিস্তারিত

সারজিসকে নিয়ে নীলার বিস্ফোরক স্ট্যাটাস ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম আলোচিত নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক উন্মুক্ত বার্তায় তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, জনগণের আস্থা এবং রাজনৈতিক টিকে থাকা নিয়ে কঠোর মন্তব্য করেন।
১৩ মে ২০২৬, ১৯:২৬ | বিস্তারিত

ইসহাক সরকারসহ ৩ হাজার নেতাকর্মী এনসিপিতে যোগ দিলো, কে এই নেতা?
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি। একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলটিতে যোগ দিচ্ছেন, ফলে দ্রুতই বিস্তৃত হচ্ছে তাদের সাংগঠনিক পরিধি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় যোগদান অনুষ্ঠান, যা এখন পর্যন্ত দলটির সবচেয়ে বড় আয়োজন বলে জানানো হয়েছে।
২৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ | বিস্তারিত

নির্বাচনের জয়ী হয়েই তারেক রহমানকে যে বার্তা দিল ভারতের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে অভিনন্দনের বার্তা। নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই জয়কে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। নিজের বার্তায় মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয় এবং নেতৃত্ব দেয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ | বিস্তারিত

আসন ভিত্তিক ফল ঘোষণা-বিএনপি পেল যত আসন?
নিজস্ব প্রতিবেদক: টানটান উত্তেজনা, দীর্ঘ প্রতীক্ষা এবং সারাদেশজুড়ে নজরকাড়া ভোটযুদ্ধের পর অবশেষে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে ৬৩টি আসনে জয়লাভ করে সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে বিএনপির ভূমিধস বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১টি আসনের সীমা অনেক আগেই অতিক্রম করেছে বিএনপি। সর্বশেষ বেসরকারি ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২ | বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ: দেখুন ১৮ মাসের সাফল্য ও ব্যর্থতা
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৮ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি সংকটময় রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় আঠারো মাস দায়িত্ব পালনের পর তাঁর সরকারের কার্যক্রম এখন জাতীয় রাজনীতির প্রধান আলোচ্য বিষয়। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, যার মাধ্যমে এই সরকারের দায়িত্ব শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সাফল্য ও সীমাবদ্ধতার মূল্যায়ন এখন সময়ের দাবি হয়ে উঠেছে। সরকারের তিন প্রধান অগ্রাধিকার দায়িত্ব গ্রহণের ...
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪ | বিস্তারিত

বিএনপিকে কত শতাংশ লোক চায় সরকার হিসেবে?
নিজস্ব প্রতিবেদক: সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং তাদের তৃতীয় ধাপের জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। ৫,১৪৭ জন মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই জরিপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের ভাবনার একটি চিত্র ফুটে উঠেছে। জরিপের মূল ফলাফল: ভোটের হার: জরিপ অনুযায়ী, আগামী নির্বাচনে ৫২.৮০% ভোটার বিএনপি জোটকে ভোট দিতে চান। অন্যদিকে, জামায়াত ও এনসিপি জোটের পক্ষে সমর্থন ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:০১ | বিস্তারিত
