
রিপোর্টার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে অভিনন্দনের বার্তা। নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই জয়কে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজের বার্তায় মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয় এবং নেতৃত্ব দেয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ভারত। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।
নির্বাচনের পর আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়ার অংশ হিসেবে ঢাকাস্থ মার্কিন দূতাবাসও অভিনন্দন জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের জনগণ, বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন দেশ ও কূটনৈতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর আন্তর্জাতিক শুভেচ্ছা বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখতে পারে।

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১২ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১২ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৫ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৬ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৬ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৭ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৮ ঘণ্টা আগে