
রিপোর্টার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
দলীয় একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। ওই তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনগ্রহণযোগ্যতাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সব বিষয় পর্যালোচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হতে পারে।
বিএনপির বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, অধ্যাপক ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং আলতাফ হোসেন চৌধুরী।
এর বাইরে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মানবাধিকারকর্মী আইরিন খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামও আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন তিনজন। তারা হলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, অরাজনৈতিক কোনো ব্যক্তির পরিবর্তে রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা রয়েছে—এমন নেতাদের মধ্য থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা বেশি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।
দলীয় সূত্রগুলোর ভাষ্য, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক ভারসাম্য এবং ব্যক্তিগত ভাবমূর্তিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সব দিক পর্যালোচনা শেষে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই রাষ্ট্রপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা করছে। তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে

অক্টোবরে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা দুই দিনের সরকারি ছুটি। তবে এর সঙ্গে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করতে পারলে পাওয়া যেতে পারে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ।
১ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক গেজেট জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করলেও গেজেট জারির প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।
২ ঘণ্টা আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
৩ ঘণ্টা আগে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
৩ ঘণ্টা আগে

প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার জন্য প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে