মির্জা ফখরুল ইসলাম আলমগীর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

অবশেষে জানা গেল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কি নিয়ে হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল-ফাঁকা ঠাকুরগাঁও-১, উপ-নির্বাচন কবে?
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪ | বিস্তারিত

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ-পড়াবেন যিনি
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
২১ আগস্ট ২০২৬, ০৮:২৪ | বিস্তারিত

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে, আলোচনায় যার নাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। তবে এখনই দলীয় মহাসচিব পদে পরিবর্তন হচ্ছে না। কারণ, মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেননি। ফলে তার বর্তমান দলীয় দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:৩৫ | বিস্তারিত

মির্জা ফখরুলের পর কে হচ্ছেন বিএনপির মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে হেভিওয়েট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্তভাবে ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও নানা হিসাব-নিকাশ। সাংবিধানিক নিয়ম ও দলের স্বার্থ রক্ষার্থে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুবাদেই মির্জা ফখরুল ইতোমধ্যে বিএনপির মহাসচিবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
১৪ আগস্ট ২০২৬, ২৪:৪৪ | বিস্তারিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রধানমন্ত্রীর কাছে
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
৮ আগস্ট ২০২৬, ০৮:৩১ | বিস্তারিত

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উষ্ণতা: সম্ভাব্য নাম নিয়ে জল্পনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই সাংবিধানিক পদে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে আসীন হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ ভাবনা এবং মনোনয়নের মাপকাঠি নিয়ে নতুন সব তথ্য সামনে আসায় রাজনৈতিক অঙ্গনের উষ্ণতা আরও বহুগুণ বেড়ে গেছে।
১ আগস্ট ২০২৬, ১৩:৫১ | বিস্তারিত

২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? আলোচনা ও দৌড়ে এগিয়ে আছেন যারা
নিজস্ব প্রতিবেদক: ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসছেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়া একরকম নিশ্চিত। দলটির নীতিনির্ধারক ও সরকারি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এই দৌড়ে মূলত দলের শীর্ষস্থানীয় তিন নেতা এবং একজন দক্ষ আমলার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।
২৫ জুলাই ২০২৬, ১৩:১৯ | বিস্তারিত

বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: আসছেন কে?
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় এই গুরুত্বপূর্ণ সম্মেলনের পর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ এপ্রিল ২০২৬, ১৯:৩১ | বিস্তারিত

বগুড়া-৬ আসনের নির্বাচন: মনোনয়ন পেলেন যিনি
নিজস্ব প্রতিবেদক: সাকিব: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম বাদশার হাতে মনোনয়নপত্র তুলে দেন। তিনি বর্তমানে বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৮ | বিস্তারিত

আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: সাকিব: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগত দিক থেকে দেখা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২ | বিস্তারিত

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে যা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অন্যতম প্রধান রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে—ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের দায় তারা কোনোভাবেই উপেক্ষা করবে না। বিএনপির ভাষ্য অনুযায়ী, এটি রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নয়; বরং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ | বিস্তারিত

চট্টগ্রামে মির্জা ফখরুলের ওপর হা`ম`লা: আদালতের ক্ষোভ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলার তদন্তে দীর্ঘসূত্রতার কারণে আদালত ক্ষোভ প্রকাশ করেছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের কারণে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ তদন্ত কর্মকর্তাকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) বিচারক সায়মা আফরীন হীমা মামলার অগ্রগতি পর্যালোচনা করে বলেন, “তদন্তে গড়িমসি গ্রহণযোগ্য নয়। পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দাখিল করতে হবে।” আদালতের এই নির্দেশে মামলার নতুন গতি আসতে পারে বলে ...
১৩ জানুয়ারি ২০২৬, ২২:০৭ | বিস্তারিত

বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনে নিজেদের তুরুপের তাস বদলে ফেলেছে বিএনপি। নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত ধাপে এসে দলটির হেভিওয়েট নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করেছে হাইকমান্ড। এর মাধ্যমে প্রাথমিকভাবে ঘোষিত কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীর ওপরই আস্থা রাখল দল। বাসভবনে মনোনয়নপত্র প্রদর্শন ও নেতাকর্মীদের ঢলশনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জলিল গেট সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক ...
২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪১ | বিস্তারিত

প্রার্থীদের সতর্কবার্তা: ৪টি আসন ছেড়ে দিল বিএনপি-তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর ধর্মভিত্তিক দল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’–এর সঙ্গে নির্বাচনি কৌশলগত চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তির আওতায় জমিয়তকে ৪টি গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়া হবে, যেখানে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:২০ | বিস্তারিত
