
রিপোর্টার

২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসছেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়া একরকম নিশ্চিত। দলটির নীতিনির্ধারক ও সরকারি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এই দৌড়ে মূলত দলের শীর্ষস্থানীয় তিন নেতা এবং একজন দক্ষ আমলার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।
দৌড়ে সবচেয়ে এগিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতির এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে গুঞ্জন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অতীতে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেছেন। দলীয় হাইকমান্ডের কাছে অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বচ্ছ ভাবমূর্তির (ক্লিন ইমেজ) অধিকারী হওয়ায় তিনি এই সাংবিধানিক পদের জন্য অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির বর্তমান মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটিও রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকার শীর্ষে রয়েছে। দীর্ঘকাল ধরে দলের চরম দুর্দিনে রাজপথে নেতৃত্ব দান এবং অসামান্য ত্যাগের কারণে বিএনপির হাইকমান্ডের কাছে তিনি অত্যন্ত বিশ্বস্ত ও আস্থার প্রতীক। দলের ভেতরে ও বাইরে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় দেশের এই সর্বোচ্চ পদে তাকে বসিয়ে দলীয়ভাবে সম্মানিত করার একটি জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রবীণ নেতা ড. আবদুল মঈন খান ও আমলা এম নাসিমুল গণির নাম
বিএনপির স্থায়ী কমিটির আরেক প্রবীণ ও সম্মানিত সদস্য ড. আবদুল মঈন খানও রয়েছেন এই আলোচনায়। নরসিংদী থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মঈন খান তাঁর মৃদুভাষী ও মার্জিত ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে পরিচিত। অতীতে সফলভাবে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করলেও বর্তমান মন্ত্রিসভায় তাকে না রাখায় রাজনৈতিক মহলে ধারণা তৈরি হচ্ছে যে তাকে রাষ্ট্রপতি পদের জন্যই মূলত বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে, রাজনৈতিক পরিচয়ের বাইরে বড় চমক হিসেবে আলোচনায় এসেছেন বর্তমান ২৬তম মন্ত্রিপরিষদ সচিব এম নাসিমুল গণি। ১৯৮২ ব্যাচের এই সিনিয়র সিভিল সার্ভিস কর্মকর্তা অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের গণবিভাগের সচিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলনিরপেক্ষ বা আমলাতান্ত্রিক ব্যাকগ্রাউন্ড থেকে কাউকে বেছে নেওয়া হলে তিনি সরকারের প্রথম পছন্দ হতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে শীর্ষ নেতৃত্বের ওপররাজনৈতিক অঙ্গনের কিছু অংশে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নাম নিয়ে ক্ষীণ গুঞ্জন শোনা গেলেও, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটি নির্ভর করবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির শীর্ষ নীতিনির্ধারকদের ওপর। এখন দেশবাসীর নজর—কার মাথায় উঠতে চলেছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির মুকুট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
৩ দিন আগে

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
৩ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
৩ দিন আগে

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার নতুন করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ-পদায়ন বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগ যাচাই করে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬