ড. আবদুল মঈন খান ট্যাগের খবর
এই ট্যাগের খবর

২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? আলোচনা ও দৌড়ে এগিয়ে আছেন যারা
নিজস্ব প্রতিবেদক: ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসছেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়া একরকম নিশ্চিত। দলটির নীতিনির্ধারক ও সরকারি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এই দৌড়ে মূলত দলের শীর্ষস্থানীয় তিন নেতা এবং একজন দক্ষ আমলার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।
২৫ জুলাই ২০২৬, ১৩:১৯ | বিস্তারিত

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনায় দুই হেভিওয়েট নেতা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনকে ঘিরেই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন—কে বসছেন স্পিকারের আসনে? সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ পদের জন্য এখন পর্যন্ত বিএনপির দুই শীর্ষ নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তারা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আলোচনায় এগিয়ে যারা ১. অ্যাডভোকেট জয়নুল আবেদীন: দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২ | বিস্তারিত
