
সিনিয়ার রিপোর্টার

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের ধারাবাহিকতায় রোববার (১৩ সেপ্টেম্বর) সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সরকারি বাঙলা কলেজের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন প্রচার চালানো হয়। বিশেষ করে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যেখানে-সেখানে পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় মোহাম্মদ আলী নিরব বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। নিজের ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আমরা চাই শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হোক এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাই একসঙ্গে কাজ করুক।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা একটি দিনের কর্মসূচি নয়, এটি নিয়মিত চর্চার বিষয়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সরকারি বাঙলা কলেজ ছাত্রদল ভবিষ্যতেও জনসচেতনতা ও সামাজিক দায়িত্ব পালনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা ও আশপাশের এলাকায় পানি জমে থাকলে সেখানে এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু রোগ প্রতিরোধেই ভূমিকা রাখে না, বরং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের পথও তৈরি করে। তাই ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান, সদস্য সচিব ফয়সাল রেজা,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী নিরবসহ আরও অনেকে।

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
২২ ঘণ্টা আগে

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২ দিন আগে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২ দিন আগে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
২ দিন আগে

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ আয়োজন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের একাধিক প্রযুক্তিপণ্য উন্মোচনের কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, যেটিকে আপাতত ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হচ্ছে।
৩ দিন আগে

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৪ দিন আগে

Apple-এর পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে iPhone 18 Pro Max। বাজারে আসার আগেই এই ফোনকে ঘিরে সম্ভাব্য স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ, দাম ও ডিজাইন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বড় অংশই এখনো লিক, গুঞ্জন বা প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে ফোনটির চূড়ান্ত বৈশিষ্ট্য ও মূল্য জানতে অপেক্ষা করতে হবে Apple-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
৫ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে দেশে তাঁর নামে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরই সামনে এসেছে শেখ হাসিনার নামে দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এবং সেগুলো কীভাবে বাজেয়াপ্ত হবে, তা নিয়ে নতুন আলোচনা।
৫ দিন আগে

ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ করতে নতুন কাঠামোয় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণে আট বিভাগের দুটি করে দল মাঠে নামাবে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মূল দলের পাশাপাশি থাকবে ‘এনসিএল সেকেন্ড ইলেভেন’ নামের আরেকটি দল। একই সঙ্গে দুই দলের মধ্যে ক্রিকেটারদের ওঠানামার সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ মূল দলের ক্রিকেটারদের জায়গা ধরে রাখতে যেমন নিয়মিত পারফর্ম করতে হবে, তেমনি সেকেন্ড ইলেভেনে থাকা ক্রিকেটারদের জন্যও ভালো খেলে মূল দলে উঠে আসার সুযোগ থাকবে।
৬ সেপ্টেম্বর ২০২৬