
সিনিয়ার রিপোর্টার

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
তবে মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের ভিত্তিতে রেট দেওয়া হলেও দিনের বিভিন্ন সময়ে এতে পরিবর্তন হতে পারে।
আজকের বিভিন্ন দেশের টাকার রেট
মুদ্রা | ২০ সেপ্টেম্বর | ২১ সেপ্টেম্বর | পরিবর্তন | অবস্থা |
|---|---|---|---|---|
সৌদি রিয়াল | ৩২.৮৭ | ৩২.৭৪ | ১৩ পয়সা | কমেছে |
মালয়েশিয়ান রিংগিত | ৩০.১৯ | ৩০.০৯ | ১০ পয়সা | কমেছে |
সিঙ্গাপুর ডলার | ৯৬.৬০ | ৯৬.২৮ | ৩২ পয়সা | কমেছে |
দুবাই দিরহাম | ৩৩.৫৭ | ৩৩.৪৪ | ১৩ পয়সা | কমেছে |
কুয়েতি দিনার | ৩৯৯.৮৪ | ৩৯৮.৫৪ | ১ টাকা ৩০ পয়সা | কমেছে |
ইউএস ডলার | ১২৩.২৮ | ১২২.৭৯ | ৪৯ পয়সা | কমেছে |
ব্রুনাই ডলার | ৯৬.৬০ | ৯৬.২৫ | ৩৫ পয়সা | কমেছে |
ওমানি রিয়াল | ৩২০.২০ | ৩১৮.৮২ | ১ টাকা ৩৮ পয়সা | কমেছে |
লিবিয়ান দিনার | ১৯.৪১ | ১৯.৩৫ | ৬ পয়সা | কমেছে |
কাতারি রিয়াল | ৩৩.৮৭ | ৩৩.৭২ | ১৫ পয়সা | কমেছে |
বাহরাইন দিনার | ৩২৭.৮৯ | ৩২৬.৪৬ | ১ টাকা ৪৩ পয়সা | কমেছে |
কানাডিয়ান ডলার | ৮৮.০৯ | ৮৭.৬৪ | ৪৫ পয়সা | কমেছে |
চাইনিজ রেন্মিন্বি | ১৮.৪০ | ১৮.৩৩ | ৭ পয়সা | কমেছে |
অস্ট্রেলিয়ান ডলার | ৮৭.৮৭ | ৮৭.৪৯ | ৩৮ পয়সা | কমেছে |
মালদ্বীপ রুপিয়া | ৭.৯৮ | ৭.৯৪ | ৪ পয়সা | কমেছে |
ভারতীয় রুপি | ১.২৮ | ১.২৮ | ০ | অপরিবর্তিত |
সাউথ আফ্রিকান রেন্ড | ৭.৫৬ | ৭.৫৬ | ০ | অপরিবর্তিত |
ইউরো | ১৪১.৬০ | ১৪০.৮৪ | ৭৬ পয়সা | কমেছে |
ব্রিটিশ পাউন্ড | ১৬৫.১৫ | ১৬৪.১৭ | ৯৮ পয়সা | কমেছে |
দক্ষিণ কোরিয়ান ওয়ন | ০.০৮ | ০.০৮ | ০ | অপরিবর্তিত |
জাপানি ইয়েন | ০.৭৯ | ০.৭৯ | ০ | অপরিবর্তিত |
ইরাকি দিনার | ০.০৯ | ০.০৯ | ০ | অপরিবর্তিত |
তুরস্ক লিরা | ২.৫২ | ২.৫১ | ১ পয়সা | কমেছে |
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
প্রবাসীদের কখনোই হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে। হুন্ডি একটি অবৈধ পদ্ধতি। বৈধ ও নিরাপদ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো উচিত।
ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে অর্থ নিরাপদ থাকার পাশাপাশি দেশের অর্থনীতিতেও রেমিট্যান্সের মাধ্যমে অবদান রাখা যায়।
প্রতিদিনই বদলাতে পারে টাকার রেট
মুদ্রার বিনিময় হার প্রতিদিন একই থাকে না। সপ্তাহের বিভিন্ন দিনে এবং দিনের বিভিন্ন সময়ে রেটে পরিবর্তন হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ওই দিনের সর্বশেষ রেট জেনে নেওয়া জরুরি।
বিশেষ করে প্রবাসীরা টাকা পাঠানোর সময় বর্তমান দিনের বিনিময় হার দেখে নিলে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে। আমাদের ওয়েবসাইটেও প্রতিদিন টাকার রেট হালনাগাদ করা হচ্ছে।

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৬ মিনিট আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
২১ মিনিট আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
২৯ মিনিট আগে

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
২ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
২ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
২ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
১১ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে