
সিনিয়ার রিপোর্টার

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই দেশে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের সর্বশেষ বিনিময় হার ও প্রযোজ্য চার্জ জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।
আজকের বিভিন্ন দেশের মুদ্রার রেট
মুদ্রা | ২০ সেপ্টেম্বর (৳) | ১৯ সেপ্টেম্বর (৳) | পরিবর্তন | অবস্থা |
|---|---|---|---|---|
সৌদি রিয়াল (SAR) | ৩২.৮৭ | ৩২.৭৫ | ১২ পয়সা | বেড়েছে |
মালয়েশিয়ান রিংগিত (MYR) | ৩০.১৯ | ৩০.০৮ | ১১ পয়সা | বেড়েছে |
সিঙ্গাপুর ডলার (SGD) | ৯৬.৬০ | ৯৬.২৬ | ৩৪ পয়সা | বেড়েছে |
দুবাই দিরহাম (AED) | ৩৩.৫৭ | ৩৩.৪৪ | ১৩ পয়সা | বেড়েছে |
কুয়েতি দিনার (KWD) | ৩৯৯.৮৪ | ৩৯৮.৫২ | ১ টাকা ৩২ পয়সা | বেড়েছে |
ইউএস ডলার (USD) | ১২৩.২৮ | ১২২.৮২ | ৪৬ পয়সা | বেড়েছে |
ব্রুনাই ডলার (BND) | ৯৬.৬০ | ৯৬.২৫ | ৩৫ পয়সা | বেড়েছে |
ওমানি রিয়াল (OMR) | ৩২০.২০ | ৩১৮.৭২ | ১ টাকা ৪৮ পয়সা | বেড়েছে |
লিবিয়ান দিনার (LYD) | ১৯.৪১ | ১৯.৩৪ | ৭ পয়সা | বেড়েছে |
কাতারি রিয়াল (QAR) | ৩৩.৮৭ | ৩৩.৭৪ | ১৩ পয়সা | বেড়েছে |
বাহরাইন দিনার (BHD) | ৩২৭.৮৯ | ৩২৬.৬৬ | ১ টাকা ২৩ পয়সা | বেড়েছে |
কানাডিয়ান ডলার (CAD) | ৮৮.০৯ | ৮৭.৮৩ | ২৬ পয়সা | বেড়েছে |
চাইনিজ রেন্মিন্বি (RMB) | ১৮.৪০ | ১৮.৩১ | ৯ পয়সা | বেড়েছে |
অস্ট্রেলিয়ান ডলার (AUD) | ৮৭.৮৭ | ৮৭.৫২ | ৩৫ পয়সা | বেড়েছে |
মালদ্বীপ রুপিয়া (MVR) | ৭.৯৮ | ৮.০১ | ৩ পয়সা | কমেছে |
ভারতীয় রুপি (INR) | ১.২৮ | ১.২১ | ৭ পয়সা | বেড়েছে |
সাউথ আফ্রিকান রেন্ড (ZAR) | ৭.৫৬ | ৭.৫৫ | ১ পয়সা | বেড়েছে |
ইউরো (EUR) | ১৪১.৬০ | ১৪১.০৭ | ৫৩ পয়সা | বেড়েছে |
ব্রিটিশ পাউন্ড (GBP) | ১৬৫.১৫ | ১৬৪.৫০ | ৬৫ পয়সা | বেড়েছে |
দক্ষিণ কোরিয়ান ওয়ন (KRW) | ০.০৮ | ০.০৮ | ০ | অপরিবর্তিত |
জাপানি ইয়েন (JPY) | ০.৭৯ | ০.৭৯ | ০ | অপরিবর্তিত |
ইরাকি দিনার (IQD) | ০.০৯ | ০.০৯ | ০ | অপরিবর্তিত |
তুরস্ক লিরা (TRY) | ২.৫২ | ২.৫১ | ১ পয়সা | বেড়েছে |
কোন মুদ্রায় বেশি পরিবর্তন
আজকের তালিকায় ব্রিটিশ পাউন্ডের দাম ৬৫ পয়সা বেড়েছে। ইউরোর দাম বেড়েছে ৫৩ পয়সা এবং ইউএস ডলারের দাম বেড়েছে ৪৬ পয়সা।
এ ছাড়া ওমানি রিয়ালের দাম ১ টাকা ৪৮ পয়সা এবং কুয়েতি দিনারের দাম ১ টাকা ৩২ পয়সা বেড়েছে। বাহরাইন দিনারও বেড়েছে ১ টাকা ২৩ পয়সা।
অন্যদিকে মালদ্বীপের রুপিয়ার দাম ৩ পয়সা কমেছে। দক্ষিণ কোরিয়ান ওয়ন, জাপানি ইয়েন ও ইরাকি দিনারের দামে আজ কোনো পরিবর্তন হয়নি।
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
প্রবাসীরা দেশে টাকা পাঠানোর সময় বৈধ ও অনুমোদিত ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো একটি অবৈধ পদ্ধতি। ব্যাংক বা অনুমোদিত মাধ্যমে রেমিট্যান্স পাঠালে অর্থ নিরাপদ রাখার পাশাপাশি দেশের বৈধ বৈদেশিক মুদ্রার প্রবাহেও অবদান রাখা যায়।
রেট পরিবর্তন হতে পারে
মুদ্রার বিনিময় হার প্রতিদিন একই থাকে না। বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে দিনের বিভিন্ন সময়েও রেটে পরিবর্তন আসতে পারে। ফলে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংক বা অনুমোদিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সর্বশেষ রেট ও চার্জ যাচাই করে নেওয়া উচিত।
২০ সেপ্টেম্বরের এই হার নির্দিষ্ট সময়ের ভিত্তিতে দেওয়া হয়েছে। তাই লেনদেনের সময় কার্যকর রেটের সঙ্গে এখানে দেওয়া রেটের পার্থক্য থাকতে পারে।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
৭ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি পুড়িয়ে বা মিছিল করে দ্বীন কায়েম হয় না। ইসলাম প্রচার হয়েছে ভালো কাজ, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের মাধ্যমে।’
৯ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল। ম্যাচের আগে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় দলে এসেছেন রহমত মিয়া। আর আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর নতুন করে সমন্বয় করা হয়নি সোনার দাম। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত আগের দামেই শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিক্রি হচ্ছে সোনা। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
১৫ ঘণ্টা আগে

জমি কেনার পর কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মূল দলিল হারিয়ে গেলে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। জমি বিক্রি, নামজারি, ব্যাংকঋণ কিংবা মালিকানাসংক্রান্ত কাজে দলিল প্রয়োজন হলে কীভাবে এগোবেন, তা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। তবে মূল দলিল হারিয়ে গেলেই যে জমির মালিকানা প্রমাণের পথ বন্ধ হয়ে যায়, বিষয়টি এমন নয়। দলিলটি নিবন্ধিত হয়ে থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি রেকর্ডের ভিত্তিতে সার্টিফাইড কপি বা প্রত্যয়িত নকল সংগ্রহ করা যায়। এমনকি দলিল নম্বর জানা না থাকলেও নির্দিষ্ট তথ্য দিয়ে তল্লাশি করে দলিলের সন্ধান পাওয়ার সুযোগ রয়েছে।
১৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে আপাতত বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাব আয়োজিত ৩৭তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। এতে মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং মাদ্রাসা রয়েছে।
১ দিন আগে

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায়, ৩টি কবরের ভেতর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই প্রিয়জনের কবরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
১ দিন আগে