Political News Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট নিয়ে ভারতের নতুন বক্তব্য
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬, ২০:৪২ | বিস্তারিত

মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
২৩ অক্টোবর ২০২৬, ২০:২২ | বিস্তারিত

পদত্যাগের পর, এই দলের ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬, ১৭:৩১ | বিস্তারিত

এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ | বিস্তারিত

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গণপিটুনির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ অক্টোবর ২০২৬, ২৩:২৬ | বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে হিসাব চাইলেন হাসনাত, তোলপাড় রাতনৈতিক আঙ্গন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ অক্টোবর ২০২৬, ২৩:৪৪ | বিস্তারিত

রিজভীর নামে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তি ‘ভুয়া ও বানোয়াট’, যা বলল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
১৫ আগস্ট ২০২৬, ১৩:০৯ | বিস্তারিত

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:৩৫ | বিস্তারিত

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত সভাপতি বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম
৬ আগস্ট ২০২৬, ২২:৫০ | বিস্তারিত

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
৪ জুন ২০২৬, ১৩:৫৪ | বিস্তারিত

জামায়াত-শিবির নিয়ে বিস্ফোরক অভিযোগ রাকিবের, উত্তপ্ত ছাত্র রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
১৯ মে ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

শেখ হাসিনাকে যে বার্তা দিলেন সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, প্রয়োজনে ইন্টারপোল কিংবা দ্বিপাক্ষিক আইনি চুক্তির আওতায় তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার নিশ্চিত ...
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:২৫ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: আপেক্ষার অবসান-প্রকাশ পেল গণভোটের রায়
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে ‘হ্যাঁ’ ভোটের উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে। দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ২৮টি আসনের আংশিক গণভোট ফলাফল পাওয়া গেছে। এসব ফলাফলে অধিকাংশ এলাকায় ‘হ্যাঁ’ ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ | বিস্তারিত

দিনাজপুর-৬: ডা. জাহিদের আসনের ফল প্রকাশ-দেখুন জয়ী কে?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ভোট ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৯৯টি কেন্দ্রে গণনা শেষে জানা যায়, ডা. জাহিদ হোসেন ২ লাখ ৩,৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮৮,৭১৯ ভোট পেয়ে সমান্য এগোতে পারেননি। ফলে ১৫,১৬৮ ভোট ব্যবধানে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং ...
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ | বিস্তারিত

পে স্কেল নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পে-স্কেল কার্যকরে কিছুটা সময় লাগলেও বর্তমান সরকার যে সিদ্ধান্ত নেবে, পরবর্তী নির্বাচিত সরকার তা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা অর্থ উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি ছিল ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: বিএনপির আরও ৪৪ নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের মোট ৪৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শৃঙ্খলা রক্ষায় নেওয়া এই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে ‘কঠোর বার্তা’ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:২১ | বিস্তারিত

বিমানবন্দর থেকে ছাত্রলীগ সভাপতি গ্রে’প্তার-ব্যর্থ হলেন দেশ ত্যাগে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করা কালেই রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৩টায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিন শেখকে ইমিগ্রেশন কাউন্টারে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের প্রেক্ষাপট জানা গেছে, শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। ২০২২ সালের মার্চে ...
১৬ জানুয়ারি ২০২৬, ২১:৩৯ | বিস্তারিত

তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর-দেখুন গন্তব্য যেখানে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর এবার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। এই সফরের শুরুতেই তিনি টাঙ্গাইলে গিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় সূত্রে ...
৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৭ | বিস্তারিত

জিয়া উদ্যান থেকে খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সবশেষ তথ্য-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সর্বশেষ খবর অনুযায়ী, জানাজা শেষে মরদেহ সেখানে পৌঁছেছে। পারিবারিক সদস্য, দলের শীর্ষ নেতা ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়, এবং শোকাহত মানুষের ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দাফন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩ | বিস্তারিত

খালেদা জিয়ার জানাজায় উত্তাল জনসমাগম-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: হাসান: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় লাখো মানুষ জড়ো হয়েছেন। দেশনেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ ঢাকায় ছুটে এসেছেন কেউ বাস ও মাইক্রোবাসে, কেউ মোটরসাইকেলে, আবার অনেকে দীর্ঘ পথ পায়ে হেঁটেই জানাজাস্থলের দিকে রওনা হয়েছেন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে মানুষের ঢল নামতে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউতে। বিপুল সংখ্যক মানুষের ...
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯ | বিস্তারিত
