
সিনিয়ার রিপোর্টার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তার ওই পোস্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই ছাত্র-জনতার ঐক্য ভাঙার জন্য ধারাবাহিকভাবে অপতৎপরতা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, গত দেড় বছরের বেশি সময় ধরে জামায়াত-শিবির নানা ধরনের কৌশল ব্যবহার করে ছাত্ররাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এর মধ্যে রয়েছে মিথ্যাচার, নোংরা প্রচারণা, চরিত্রহনন এবং সংগঠিত মব তৈরি করা।
তিনি আরও বলেন, এসব উসকানিমূলক কর্মকাণ্ডের বিপরীতে ছাত্রদল সবসময় সংযত আচরণ করেছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বিশ্বাস রেখেছে।
পোস্টে ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, সাম্প্রতিক মাসগুলোতে ছাত্রদল দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে। এসব কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন, যাদের অধিকাংশই পূর্ববর্তী সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছেন।
রাকিবের দাবি, ছাত্রদলের এত বড় সাংগঠনিক উপস্থিতি থাকা সত্ত্বেও কোথাও প্রতিপক্ষকে পরিকল্পিতভাবে হয়রানি বা ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির ঘটনা ঘটেনি। অন্যদিকে ছাত্রশিবির কিছু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গোপন রাজনীতির পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।
বিশেষ করে ডুয়েটের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে খুব অল্পসংখ্যক শিবির-ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, শিবির নিজেদের সাংগঠনিক পরিচয় আড়াল করে “সাধারণ শিক্ষার্থী” ব্যানার ব্যবহার করছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ ক্যাম্পাস ও অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাস করে। তিনি দাবি করেন, বর্তমানে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মব সংস্কৃতি অনেকটাই বন্ধ হয়েছে।
পোস্টের শেষদিকে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, যদি কেউ গণঅভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে গুপ্ত রাজনীতি চালিয়ে যেতে চায়, তাহলে ছাত্রদল কঠোরভাবে তার মোকাবিলা করবে। পাশাপাশি “সাধারণ শিক্ষার্থী” ব্যানারকে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ দিন আগে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
৩ দিন আগে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৪ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
৫ দিন আগে

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
৫ দিন আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬