ছাত্রদল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

চূড়ান্ত প্রায় বিএনপির নতুন নেতৃত্ব, কে আসছেন কোন পদে?
নিজস্ব প্রতিবেদক: বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১ | বিস্তারিত

নিজ বাড়িতে ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮ | বিস্তারিত

ক্যাম্পাস হোক শিক্ষার্থীদের অধিকার ও ভবিষ্যৎ গড়ার জায়গা: হাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাসকে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ, তাদের ন্যায্য দাবি এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো।
৫ সেপ্টেম্বর ২০২৬, ২৪:০০ | বিস্তারিত

জামায়াত-শিবির নিয়ে বিস্ফোরক অভিযোগ রাকিবের, উত্তপ্ত ছাত্র রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
১৯ মে ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯ মে ২০২৬, ১৬:২৫ | বিস্তারিত

ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেলেন ঢাবির সিকিউরিটি গার্ড
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সিকিউরিটি গার্ড জুলহাস মিয়াকে কেন্দ্র করে বিতর্কে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সদ্য ঘোষিত কমিটি। কমিটিতে তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হলেও তার পেশাগত পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয়েছে তোলপাড়।
৮ মে ২০২৬, ২১:১৩ | বিস্তারিত

ছাত্রদল-ছাত্রশিবির সং’ঘ’র্ষ, মা’মলা যতজনের নামে
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২৪ এপ্রিল ২০২৬, ২১:৩০ | বিস্তারিত
