BNP News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পদত্যাগপত্রে যা লিখলেন এমপি মিষ্টি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ২৪:৪৩ | বিস্তারিত

অবশেষে জানা গেল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কি নিয়ে হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে, আলোচনায় যার নাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। তবে এখনই দলীয় মহাসচিব পদে পরিবর্তন হচ্ছে না। কারণ, মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেননি। ফলে তার বর্তমান দলীয় দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

রিজভীর নামে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তি ‘ভুয়া ও বানোয়াট’, যা বলল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
১৫ আগস্ট ২০২৬, ১৩:০৯ | বিস্তারিত

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
৪ জুন ২০২৬, ১৩:৫৪ | বিস্তারিত

জামায়াত-শিবির নিয়ে বিস্ফোরক অভিযোগ রাকিবের, উত্তপ্ত ছাত্র রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
১৯ মে ২০২৬, ১৭:১৯ | বিস্তারিত

ইসহাক সরকারসহ ৩ হাজার নেতাকর্মী এনসিপিতে যোগ দিলো, কে এই নেতা?
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক সমীকরণ তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি। একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলটিতে যোগ দিচ্ছেন, ফলে দ্রুতই বিস্তৃত হচ্ছে তাদের সাংগঠনিক পরিধি। এই ধারাবাহিকতার অংশ হিসেবে শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বড় যোগদান অনুষ্ঠান, যা এখন পর্যন্ত দলটির সবচেয়ে বড় আয়োজন বলে জানানো হয়েছে।
২৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ | বিস্তারিত

হঠাৎ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থা স্থিতিশীল না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
১২ মার্চ ২০২৬, ১৩:৩৬ | বিস্তারিত
