Amar Bangla News Portal ট্যাগের খবর
এই ট্যাগের খবর

টঙ্গীতে মাদরাসায় শিশুটির সঙ্গে কী ঘটেছিল? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
২৪ অক্টোবর ২০২৬, ২২:০৪ | বিস্তারিত

মেট্রোরেলে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে যাত্রীদের শরীরে থাকা ধাতব বস্তু শনাক্ত করা এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করা সম্ভব হবে।
২৪ অক্টোবর ২০২৬, ২২:০০ | বিস্তারিত

তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘদিনের অবরোধ ঘিরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
২৪ অক্টোবর ২০২৬, ২১:০৮ | বিস্তারিত

ম্যানচেস্টার সিটির জয়ের ধারা থামাল অ্যাস্টন ভিলা-হারলো কত গোলে?
নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬, ১৯:৫৯ | বিস্তারিত

ঘূর্ণিঝড় আসছে, নাম কি হবে-কতটা ভয়ানক?
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার আশঙ্কা আপাতত কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
২৪ অক্টোবর ২০২৬, ১৮:০৬ | বিস্তারিত

জমির দলিল তুলতে কি কি লাগে এবং কত টাকা? জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
২৩ অক্টোবর ২০২৬, ২০:৩৫ | বিস্তারিত

মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
২৩ অক্টোবর ২০২৬, ২০:২২ | বিস্তারিত

এক ধাক্কায় কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
২৩ অক্টোবর ২০২৬, ২০:০৪ | বিস্তারিত

নতুন আতঙ্ক সয়েল ফিভার, ৪৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডে মেলিওয়ডোসিস বা ‘সয়েল ফিভার’ নামে পরিচিত মাটিবাহিত রোগে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত দেশটির নিম্ন উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে এ রোগে ৫৭০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৫ জন। দূষিত মাটি ও পানির সংস্পর্শ থেকে সংক্রমণের ঝুঁকি থাকায় কৃষক ও সাধারণ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
২২ অক্টোবর ২০২৬, ২০:৩০ | বিস্তারিত

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন করে কোনো সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (২০ অক্টোবর) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
২০ অক্টোবর ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

বজ্রপাতে ১,৫৩০ মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা?
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২০ অক্টোবর ২০২৬, ২২:২১ | বিস্তারিত

২০২৭ সালের রমজান কবে শুরু, জানা গেল ঈদের সম্ভাব্য তারিখও
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে, তা নিয়ে সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব। এসব হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ (বুধবার)।
২০ অক্টোবর ২০২৬, ১৮:০৪ | বিস্তারিত

পদত্যাগের পর, এই দলের ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬, ১৭:৩১ | বিস্তারিত

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস, যেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯ অক্টোবর ২০২৬, ২১:২০ | বিস্তারিত

মাছরাঙার পর এবার পরীমনির নতুন ভিডিও ভাইরাল-দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার বিতর্ক নয়, শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী। নতুন লুকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা ঘিরে শুরু হয়েছে আলোচনা।
১৯ অক্টোবর ২০২৬, ১৯:২৮ | বিস্তারিত

প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়ার আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২০২৬ সালের এসএসসি ও সমমান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯ অক্টোবর ২০২৬, ১৮:২৭ | বিস্তারিত

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
১৯ অক্টোবর ২০২৬, ১৬:৫০ | বিস্তারিত

বৃত্তি পরীক্ষা ২০২৬-এর রুটিন প্রকাশ, কোন দিন কোন পরীক্ষা জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর শুরু হবে পরীক্ষা, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর ২০২৬, ১৬:১৯ | বিস্তারিত

পরিমাণির নতুন ভিডিও ভাইরাল, দেখুন লিংকসহ এখানে
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে ভিডিওটি নিয়ে কথা বলেন তিনি। এ সময় সমালোচকদেরও কড়া জবাব দেন পরীমণি।
১৭ অক্টোবর ২০২৬, ১৬:০৮ | বিস্তারিত

৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কবার্তা, ৮ মিনিট পর জানা গেল আসল ঘটনা
নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১৬ অক্টোবর ২০২৬, ১৬:১০ | বিস্তারিত
