রিপোর্টার

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার আশঙ্কা আপাতত কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে লঘুচাপটি পূর্বমধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, শনিবারই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী সোমবার নাগাদ এটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে জানান, লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও বাংলাদেশকে পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।
উপকূলীয় এলাকায় বাড়তে পারে বৃষ্টি
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। আবহাওয়াবিদ নাজমুল হকের পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর বা এর পর থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করতে পারে।
এ ছাড়া ২৯ অক্টোবর থেকে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ও আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী পূর্বাভাসের ওপর নির্ভর করবে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। সাগরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলেদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।
কীভাবে ঘূর্ণিঝড়ে রূপ নেয় লঘুচাপ?
সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে সাধারণত কয়েকটি ধাপ অতিক্রম করে আবহাওয়াব্যবস্থা। প্রথমে সৃষ্টি হয় লঘুচাপ। এরপর সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অনুকূল পরিবেশে আরও শক্তি সঞ্চয় করলে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
বর্তমানে বঙ্গোপসাগরের লঘুচাপটি এই প্রক্রিয়ায় শক্তি বাড়াতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিশ্চিত হতে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখতে হবে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’
বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে এ অঞ্চলের ১৩টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
নির্ধারিত তালিকা অনুযায়ী, পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হবে ‘অর্ণব’। নামটি বাংলাদেশের দেওয়া, যার অর্থ সাগর। তবে এই নামটি ব্যবহার করা হবে তখনই, যখন সংশ্লিষ্ট কোনো লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং নামকরণের পর্যায়ে পৌঁছাবে।
ঘূর্ণিঝড়ের নামকরণের উদ্দেশ্য হলো আবহাওয়াসংক্রান্ত সতর্কবার্তা সহজে শনাক্ত করা এবং একই সময়ে একাধিক ঝড় তৈরি হলে বিভ্রান্তি কমানো। বিশ্ব আবহাওয়া সংস্থার সংশ্লিষ্ট প্যানেলের তালিকা থেকে পর্যায়ক্রমে এসব নাম ব্যবহার করা হয়।
আরব সাগরেও সক্রিয় লঘুচাপ
বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরেও একটি লঘুচাপ সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আরব সাগরের লঘুচাপটিরও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তার মতে, বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যে যে লঘুচাপটি আগে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, সেটির নাম হবে ‘অর্ণব’। আর তালিকা অনুযায়ী পরবর্তী নাম ‘মুরাসু’, যা ভারতের দেওয়া। তামিল ভাষায় ‘মুরাসু’ বলতে ঐতিহ্যবাহী ঢোল বা ডঙ্কাকে বোঝায়। অতীতে রাজকীয় ঘোষণা, জনসাধারণকে বার্তা দেওয়া কিংবা কোনো সম্প্রদায়কে সতর্ক করার আগে ডঙ্কা বাজানোর প্রচলন ছিল।
সব মিলিয়ে বঙ্গোপসাগরের লঘুচাপটির গতিপথ ও শক্তি পরিবর্তনের ওপর নজর রাখছে আবহাওয়া বিভাগ। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ, উপকূলে প্রভাব এবং বৃষ্টিপাতের বিষয়ে পরবর্তী পূর্বাভাস গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
২০ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
২১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে

জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
২২ ঘণ্টা আগে

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
২২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
২২ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্সের বিনিময় হার গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ২৪ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৮ পয়সা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৪ পয়সা।
২২ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
১ দিন আগে