Bay of Bengal Low Pressure ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে যা জানালো অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৭ | বিস্তারিত

ঘূর্ণিঝড় আসছে, নাম কি হবে-কতটা ভয়ানক?
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার আশঙ্কা আপাতত কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
২৪ অক্টোবর ২০২৬, ১৮:০৬ | বিস্তারিত

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস, যেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়া আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির বিষয়ে নতুন কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯ অক্টোবর ২০২৬, ২১:২০ | বিস্তারিত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত-বৃষ্টি নিয়ে যা জানালো
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০২ | বিস্তারিত

শীত নিয়ে দুঃসংবাদ: জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: ফাল্গুন মাসের শুরুতে দেশের আকাশে বসন্তের হালকা হাওয়া থাকলেও শীত এখনো পুরোপুরি বিদায় নেনি। আবহাওয়া অধিদপ্তরের (BMD) পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়ায় বড় ধরনের ওঠানামা থাকবে। বিশেষ করে তাপমাত্রা কিছু স্থানে বাড়বে, আবার কিছু স্থানে হঠাৎ কমতে পারে। তবে তিনটি জেলার দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা শীতের প্রভাব এখনো প্রবল। এ ধরনের মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলতে পারে। তাপমাত্রার ওঠা-নামা শনিবার ও রবিবার: রাতের তাপমাত্রা স্থিতিশীল ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩০ | বিস্তারিত

জানুন আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশীয় উচ্চচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়ার পূর্বাভাস (২৪–২৮ ডিসেম্বর ২০২৫) প্রথম দিন (২৪ ডিসেম্বর) বৃষ্টিপাত: আংশিক মেঘলা আকাশ; দেশের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক। কুয়াশা: রাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা। তাপমাত্রা: রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে; দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত। ঢাকায় বাতাস: পশ্চিম/উত্তর-পশ্চিম ...
২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭ | বিস্তারিত
