
রিপোর্টার

ফাল্গুন মাসের শুরুতে দেশের আকাশে বসন্তের হালকা হাওয়া থাকলেও শীত এখনো পুরোপুরি বিদায় নেনি। আবহাওয়া অধিদপ্তরের (BMD) পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়ায় বড় ধরনের ওঠানামা থাকবে। বিশেষ করে তাপমাত্রা কিছু স্থানে বাড়বে, আবার কিছু স্থানে হঠাৎ কমতে পারে।
তবে তিনটি জেলার দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা শীতের প্রভাব এখনো প্রবল। এ ধরনের মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন চলতে পারে।
তাপমাত্রার ওঠা-নামা
শনিবার ও রবিবার: রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে। দিনের বেলায় সূর্যের আলো সামান্য উষ্ণতা দেবে।
সোমবার: দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
মঙ্গলবার: দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আশা নেই।
তবে পাঁচ দিনের শেষে তাপমাত্রা আবারও হঠাৎ কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়তে পারে।
কুয়াশার দাপট ও নৌযান সতর্কতা
নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা চলতে পারে। দেশের অন্যান্য অংশেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে রাত ও সকালে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নৌযান ও যান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বৈশ্বিক আবহাওয়ার প্রভাব
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশে অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, যার কিছু অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই বায়ুমণ্ডলীয় পরিবর্তনের ফলে তাপমাত্রার ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।
জনজীবন ও স্বাস্থ্য
বসন্তের এই খামখেয়ালি আবহাওয়া শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এই সময়ে পোশাক ও স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৯ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে