BNP ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জরিপে হাড্ডাহাড্ডি: বিএনপি-জামায়াতের ব্যবধান মাত্র ১.১ শতাংশ-বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ এই চার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত এক প্রাক-নির্বাচনী জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে তথ্য উপস্থাপন করেন আইআইএলডির কর্মকর্তা শফিউল আলম শাহীন। জানা ...
১২ জানুয়ারি ২০২৬, ২১:০৯ | বিস্তারিত

তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর-দেখুন গন্তব্য যেখানে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর এবার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। এই সফরের শুরুতেই তিনি টাঙ্গাইলে গিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় সূত্রে ...
৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৭ | বিস্তারিত

বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া–২ আসন ও মনোনয়ন ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:১৮ | বিস্তারিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৯ কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে শৃঙ্খলা রক্ষার সংকল্প দেখিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলের অবস্থানের বিপরীতে পদক্ষেপ নেওয়ার দায়ে ৯ জন নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮ | বিস্তারিত

১২ ফেব্রুয়ারি নির্বাচন: এই মুহূর্তে ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন সামনে রেখে বিএনপি অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে। কিছু আসনে দলের বিকল্প প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারপারসন খালেদা জিয়া সহ সিনিয়র নেতাদের আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে দলের ‘ধানের শীষ’ প্রতীকের জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই। ঢাকা-১৭ আসন থেকে দলের প্রার্থীর দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালামকে। মনোনয়নপত্র আজ তারেক রহমানের পক্ষে তিনি জমা দিয়েছেন। জোটপ্রার্থী হিসেবে আগের পরিকল্পিত আন্দালিভ রহমান পার্থ এখন ভোলা সদর আসনে লড়বেন। ঢাকা ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০ | বিস্তারিত

বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনে নিজেদের তুরুপের তাস বদলে ফেলেছে বিএনপি। নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত ধাপে এসে দলটির হেভিওয়েট নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করেছে হাইকমান্ড। এর মাধ্যমে প্রাথমিকভাবে ঘোষিত কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীর ওপরই আস্থা রাখল দল। বাসভবনে মনোনয়নপত্র প্রদর্শন ও নেতাকর্মীদের ঢলশনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জলিল গেট সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক ...
২৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৪১ | বিস্তারিত
