
রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ এই চার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত এক প্রাক-নির্বাচনী জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।
সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফল প্রকাশ করা হয়। সেখানে তথ্য উপস্থাপন করেন আইআইএলডির কর্মকর্তা শফিউল আলম শাহীন।
জানা যায়, জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলা ও ২৯৫টি সংসদীয় আসন থেকে মোট ২২ হাজার ১৭৪ জন নিবন্ধিত ভোটার অংশ নেন যা এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ জনমত জরিপে পরিণত করেছে।
কার পক্ষে কতটা সমর্থন?
জরিপ অনুযায়ী,
বিএনপি পেয়েছে ৩৪.৭% জনসমর্থন
জামায়াতে ইসলামী পেয়েছে ৩৩.৬%
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭.১%
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ৩.১%
অন্যান্য দল পেয়েছে ৪.৫%
এই হিসাব বলছে বিএনপি ও জামায়াতের ব্যবধান মাত্র ১.১ শতাংশ, যা নির্বাচনী মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে।
কেন কাকে সমর্থন?
বিএনপিপন্থীদের মধ্যে ৭২.১% ভোটার জানিয়েছেন, দলটির অতীত শাসন অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাই তাদের আস্থার প্রধান কারণ।অন্যদিকে জামায়াতে ইসলামীর সমর্থকেরা দলটির কম দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি ও সততাকে সমর্থনের মূল ভিত্তি হিসেবে দেখছেন।
নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ক্ষেত্রে সমর্থনের বড় কারণ হিসেবে ৩৬.৭% ভোটার উল্লেখ করেছেন জুলাই বিপ্লবে দলটির ভূমিকা।
সিদ্ধান্তহীন ভোটারই ‘কিংমেকার’?
জরিপে উঠে এসেছে, প্রায় ১৭% ভোটার এখনো সিদ্ধান্তহীন। এদের মধ্যে ৩০.১% বলেছেন, তারা কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারছেন না। আবার ৩৮.৬% ভোটার এ বিষয়ে মতামত দিতেই রাজি হননি। গবেষকদের মতে, এই বড় অংশের ভোটারই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণে নির্ণায়ক ভূমিকা রাখতে পারেন।
শফিউল আলম শাহীন বলেন, জরিপের ফলাফল স্পষ্টভাবে দেখায় যে ভোটারদের বড় অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিকে অগ্রাধিকার দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মুশতাক খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন এ কে এম ওয়ারেসুল করিম, বিডিজবসের সিইও ফাহিম মাশরুসসহ বিভিন্ন বিশিষ্টজন।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৮ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে