আওয়ামী লীগ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মাশরাফিকে গ্রেপ্তারের দাবি!
নিজস্ব প্রতিবেদক: নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
২০ নভেম্বর ২০২৬, ২৩:২৬ | বিস্তারিত

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা-অস্ত্র লোট
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি স্থানীয়দের।
১৭ নভেম্বর ২০২৬, ২১:৪৩ | বিস্তারিত

সবাইকে যুবদলের নয়ন হওয়ার আহ্বান রাশেদ খাঁনের
নিজস্ব প্রতিবেদক: রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৫ নভেম্বর ২০২৬, ১৩:২৮ | বিস্তারিত

শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি কতটুকু? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীরা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ | বিস্তারিত

মাইকিং করে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
২৩ অক্টোবর ২০২৬, ২০:২২ | বিস্তারিত

বিয়ে করতে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র জয়-দেখুন পাত্রীর পরিচয়
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ইতালির ভেনিস সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনিসে তাঁর হাসিখুশি ও অবকাশযাপনের ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছেন। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সমালোচনা ও নানা প্রশ্ন।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০ | বিস্তারিত

হাসনাত ও সারজিসের পর এবার রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন ঘটনা, বক্তব্য ও বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
২৮ আগস্ট ২০২৬, ১৫:২৩ | বিস্তারিত

ডা.দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষা মন্ত্রী ও সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৯ আগস্ট ২০২৬, ১২:২০ | বিস্তারিত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর স্বামী মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯ আগস্ট ২০২৬, ২৪:২৯ | বিস্তারিত

নেট দুনিয়ার মাহিয়া মাহির ভিডিও ভাইরাল, দেখুন লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার নতুন কোনো সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং নিজের সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল, কটূক্তি এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দেওয়া দীর্ঘ বক্তব্যের কারণে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত একটি ভিডিওতে আবেগঘন কণ্ঠে নিজের ক্ষোভ, কষ্ট এবং অবস্থান তুলে ধরেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
১২ জুলাই ২০২৬, ১২:১০ | বিস্তারিত

দেশে ফিরছেন শেখ হাসিনা, যে কারণে ফিরবেন-কবে
নিজস্ব প্রতিবেদক: মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে প্রায় দুই বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরের দিকেই তিনি দেশে ফেরার চূড়ান্ত পরিকল্পনা করছেন। তবে লুকিয়ে নয়, বরং দেশে ফিরেই দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
১০ জুলাই ২০২৬, ২০:৩৪ | বিস্তারিত

রাজধানীর ২ প্রশাসক নিয়ে বিস্ফোরক মন্তব্য আসিফের
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনি প্রচারণায় জড়িত থাকার অভিযোগ তুলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন, যা গণতান্ত্রিক চর্চা ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
৯ জুন ২০২৬, ২১:৩৮ | বিস্তারিত

সারজিসকে নিয়ে নীলার বিস্ফোরক স্ট্যাটাস ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম আলোচিত নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক উন্মুক্ত বার্তায় তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, জনগণের আস্থা এবং রাজনৈতিক টিকে থাকা নিয়ে কঠোর মন্তব্য করেন।
১৩ মে ২০২৬, ১৯:২৬ | বিস্তারিত

আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ, মারা গেলেন ৫ বারের সাবেক এমপি
নিজস্ব প্রতিবেদক: প্রবীণ রাজনীতিবিদ ও পাঁচবারের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন আর নেই। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
২ মে ২০২৬, ১৭:৫৪ | বিস্তারিত

আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: সাকিব: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগত দিক থেকে দেখা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২ | বিস্তারিত

এবার উড়িষ্যায় প্রকাশ্যে হাসিনা! সত্যতা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় জল্পনা-কল্পনা ও গুঞ্জনের ঝড়। ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার উড়িষ্যার কোথাও অবতরণ করছে, নিরাপত্তার চাদরে মোড়া এক রহস্যময়ী নারী নামছেন—যার মুখে কালো চশমা, মাথায় ওড়না। দাবিও উঠে, তিনি নাকি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা! গুজব ছড়াতে সময় লাগেনি। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট হতে থাকে: “শেখ হাসিনা নাকি ভারতের উড়িষ্যায় গোপনে অবস্থান করছেন”, “আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ...
৩০ মে ২০২৫, ১৬:৩৮ | বিস্তারিত

আসাদুজ্জামান খান কামালের মৃত্যু নিয়ে গুজব, প্রকৃত তথ্য প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের বেঙ্গালুরুর দেবী শেঠি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই পোস্টে আরও বলা হয়, তিনি হৃদরোগজনিত জটিলতা নিয়ে ভর্তি ছিলেন এবং ২১ মে তার মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে গভীর অনুসন্ধানে জানা গেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রিউমর স্ক্যানার টিম বিষয়টি যাচাই করে দেখতে পেয়েছে—এমন কোনো খবর দেশের কোনো ...
২৬ মে ২০২৫, ২২:০৪ | বিস্তারিত

আ. লীগ কার্যালয় নিয়ে প্রশ্নবিদ্ধ বাস্তবতা: অসামাজিক কার্যকলাপের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: যে জায়গাটি ছিল রাজনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দু, সেই বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এখন প্রশ্নের মুখে। অব্যবস্থাপনা, অবহেলা ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ভবনটির অতীত মর্যাদা আজ প্রায় বিলুপ্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনের নিচতলা কার্যত একটি উন্মুক্ত পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। পথচারীরা অবাধে প্রবেশ করে, ব্যবহার শেষে চলে যান—কোনো নিয়ন্ত্রণ বা নিয়ম ছাড়াই। এতে করে শুধু পরিবেশ দূষণ নয়, আশপাশের মানুষের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ ও উদ্বেগ। ভবনের উপরের তলাগুলোতেও মিলেছে উদ্বেগজনক ...
৬ মে ২০২৫, ১১:৩৮ | বিস্তারিত

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: একটি বিতর্কিত অডিও ক্লিপ ঘিরে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” অডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, ফরেনসিক বিশ্লেষণে অডিওটি সত্য প্রমাণিত হয়েছে এবং এটি শেখ হাসিনার কণ্ঠ বলেই নিশ্চিত হওয়া গেছে। এমন প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ...
১ মে ২০২৫, ১১:৪৫ | বিস্তারিত

আওয়ামী লীগের নেতৃত্বে সংকট: নতুন নেতৃত্বের খোঁজে দল
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ৭৬ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন এক অনিশ্চিত সময় পার করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দলটি গভীর নেতৃত্ব সংকটে পড়েছে। একসময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত দলটির বহু শীর্ষ নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ফলে দেশীয় রাজনীতিতে দলটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। ৫ আগস্টের গণআন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতা দেশত্যাগ করেন—কেউ ভারতে, কেউবা ইউরোপ-আমেরিকায় আশ্রয় নেন। দেশের ভেতরে থেকে ...
২৪ এপ্রিল ২০২৫, ১২:৫২ | বিস্তারিত
