
নিজস্ব প্রতিবেদক: ৭৬ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন এক অনিশ্চিত সময় পার করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দলটি গভীর নেতৃত্ব সংকটে পড়েছে। একসময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত দলটির বহু শীর্ষ নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ফলে দেশীয় রাজনীতিতে দলটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে।
৫ আগস্টের গণআন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতা দেশত্যাগ করেন—কেউ ভারতে, কেউবা ইউরোপ-আমেরিকায় আশ্রয় নেন। দেশের ভেতরে থেকে দল চালানো হয়ে পড়ে কঠিন। অনেক নেতাকর্মী গা-ঢাকা দিয়েছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, অনেকে আবার আত্মগোপনে।
এই প্রেক্ষাপটে বিদেশে থাকা নেতারা মনে করছেন, দেশে একজন সাহসী, দৃঢ়চেতা নেতৃত্বের প্রয়োজন, যিনি সংগঠনকে আবারও শক্তিশালী করতে পারবেন। আলোচনায় উঠে আসছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম। তবে রাষ্ট্রীয় দমন-পীড়নের আশঙ্কায় কেউই এখনও প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছেন না।
দলীয় সূত্র বলছে, কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে তিনি সরকারি দমননীতির শিকার হতে পারেন, এই শঙ্কায় দল এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত থেকে বিরত রয়েছে।
বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম সীমিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্রচারণা ও দিবসভিত্তিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ। মাঠপর্যায়ের সংগঠনের সঙ্গে বাস্তব সংযোগ নেই বললেই চলে।
তবে তৃণমূলের অনেক কর্মী এখনো নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করছেন।
এর মাঝেও অনেক নেতা শেখ হাসিনার নেতৃত্বের ওপর অটল। যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, “শেখ হাসিনার নেতৃত্বেই আমরা ঘুরে দাঁড়াব। বিকল্প নেতৃত্বের কোনো প্রশ্নই আসে না।”
তবে রাজনৈতিক বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক জোট ও ছাত্র নেতৃত্বাধীন এনসিপির মতো দলগুলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলছে।
ফলে দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দিনদিন ঘনীভূত হচ্ছে। কেউ কেউ মনে করছেন, সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে, আবার কারও ধারণা, আন্তর্জাতিক চাপের ফলে সামনে একটি রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে।
দলের পুরনো জোটসঙ্গী ১৪ দল, জাতীয় পার্টি ও অন্যান্য প্রগতিশীল দলের বহু নেতাই এখন কারাগারে বা আত্মগোপনে। ফলে আওয়ামী লীগ এখন কার্যত রাজনৈতিকভাবে একাকী।
রাজনৈতিক বিশ্লেষক সাঈদ ইফতেখার আহমেদ মনে করেন, “দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগ জনগণের সঙ্গে বাস্তব সংযোগ হারিয়ে ফেলেছে। অভ্যন্তরীণভাবে দলটি সুবিধাবাদ, দুর্নীতি ও বিচ্ছিন্নতার জালে আটকে গেছে।”
তার মতে, বর্তমান পরিস্থিতিতে দলটির পক্ষে আবারও রাজনৈতিকভাবে পুনরুত্থান সহজ হবে না।
নেতৃত্বহীনতা, জনগণ থেকে বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক নিঃসঙ্গতার মধ্যেই আওয়ামী লীগ এখন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের বাইরে থাকা নেতারা মাঠে নেতৃত্ব দিতে পারছেন না, আর দেশের ভেতরে কেউ সাহস করে সামনে আসতেও পারছেন না।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে—আওয়ামী লীগ কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? নাকি দলটির অস্তিত্বই ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে?
গণি/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে