
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় জল্পনা-কল্পনা ও গুঞ্জনের ঝড়। ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার উড়িষ্যার কোথাও অবতরণ করছে, নিরাপত্তার চাদরে মোড়া এক রহস্যময়ী নারী নামছেন—যার মুখে কালো চশমা, মাথায় ওড়না। দাবিও উঠে, তিনি নাকি বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা!
গুজব ছড়াতে সময় লাগেনি। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট হতে থাকে: “শেখ হাসিনা নাকি ভারতের উড়িষ্যায় গোপনে অবস্থান করছেন”, “আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন”— এমনকি নাম আসে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়সহ আরও কয়েকজনের।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগপন্থী প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অনেক ভারতীয় অনলাইন প্ল্যাটফর্মেও শুরু হয় গুঞ্জন—তবে কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা?
ভিডিওটির উৎস খুঁজতে নামে রিউমার স্ক্যানার ও আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকাররা। বিভিন্ন ফ্রেম বিশ্লেষণ করে দেখা যায়—ভিডিওটি আদতে বাংলাদেশের নয়, এমনকি ভারতেরও নয়।
মূল ভিডিওটি ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের এক সফরের। তিনি গিয়েছিলেন মিয়া চারনিউ এলাকায়। ভিডিওতে দেখা যাওয়া অলিম্পিয়ান অ্যাথলেট আরশাদ নাদিম ও নিরাপত্তা বলয়ের পরিচিত মুখ এই সফরেরই প্রমাণ। পাকিস্তানের সংবাদমাধ্যম Shuno News HD ও Express News-এর সংরক্ষণে থাকা ফুটেজে মিল পাওয়া যায় হুবহু দৃশ্যের।
বিশেষজ্ঞরা বলছেন, এটি নিছক বিভ্রান্তিকর ভিডিও নয়—বরং একটি পরিকল্পিত প্রোপাগান্ডা। উদ্দেশ্য, বিদেশে আওয়ামী লীগের সমর্থকদের মাঝে ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন’ নিয়ে আশাবাদ তৈরি করা এবং দলের উপস্থিতি জোরালোভাবে তুলে ধরা।
আসলে, উড়িষ্যার আকাশে যিনি নেমেছিলেন, তিনি শেখ হাসিনা ছিলেন না। ছিল না কোনো গোপন বৈঠক কিংবা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক। পাকিস্তানের এক রাজনৈতিক সফরকে বিকৃতভাবে উপস্থাপন করে গুজব ছড়ানো হয়েছিল বাংলাদেশি রাজনীতির প্রেক্ষাপটে।
আশা/

দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন সবচেয়ে বড় অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। তবে গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা নির্ধারিত সময় অনুযায়ী ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থানের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নতুন বেতন কাঠামো নিয়ে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
১৬ ঘণ্টা আগে

দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। গত ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।
১৭ ঘণ্টা আগে

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
২৩ ঘণ্টা আগে

দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের দিকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ফলে নতুন তারিখ নিয়ে পরীক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা ও আগ্রহ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে, নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
২৩ ঘণ্টা আগে

গুরুতর শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত জটিলতার কারণে দেশের রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
২৩ ঘণ্টা আগে

প্রবাসে কঠোর পরিশ্রম করে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের পরিবারের কাছে সহজে ও নিরাপদে কষ্টার্জিত অর্থ পাঠানোর সুবিধার্থে আমরা নিয়মিতভাবে বিশ্ববাজারের মুদ্রা বিনিময় হারের আপডেট প্রকাশ করে থাকি।
১ দিন আগে

টানা দুই দফায় দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম বাড়ার পর অবশেষে স্বস্তির খবর মিলেছে ক্রেতাদের জন্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
১ দিন আগে

২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসছেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়া একরকম নিশ্চিত। দলটির নীতিনির্ধারক ও সরকারি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এই দৌড়ে মূলত দলের শীর্ষস্থানীয় তিন নেতা এবং একজন দক্ষ আমলার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।
১ দিন আগে