
নিজস্ব প্রতিবেদক: যে জায়গাটি ছিল রাজনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দু, সেই বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এখন প্রশ্নের মুখে। অব্যবস্থাপনা, অবহেলা ও অনিয়ন্ত্রিত ব্যবহারে ভবনটির অতীত মর্যাদা আজ প্রায় বিলুপ্ত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনের নিচতলা কার্যত একটি উন্মুক্ত পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। পথচারীরা অবাধে প্রবেশ করে, ব্যবহার শেষে চলে যান—কোনো নিয়ন্ত্রণ বা নিয়ম ছাড়াই। এতে করে শুধু পরিবেশ দূষণ নয়, আশপাশের মানুষের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ ও উদ্বেগ।
ভবনের উপরের তলাগুলোতেও মিলেছে উদ্বেগজনক তথ্য। অনুসন্ধানে দেখা যায়, কিছু ঘরে মানুষ বসবাস করছেন বা রাত কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, রাতের বেলায় সেখানে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলে বলে সন্দেহ রয়েছে।
এক সময়কার প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ আজ পরিণত হয়েছে একটি দুর্গন্ধময়, অগোছালো এবং নিরাপত্তাহীন স্থানে।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আগে এখানে ঢুকতেই পারত না কেউ। সারাক্ষণ রাজনৈতিক নেতাকর্মীদের আনাগোনা থাকত। এখন সাধারণ মানুষও কাছাকাছি যেতে চায় না।”
এই বাস্তবতা নিয়ে অনেকের মনে প্রশ্ন—দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকা একটি দলের প্রধান কার্যালয়ের এমন অবস্থা কি রাজনৈতিক অবক্ষয়ের ইঙ্গিত? নাকি এটি কেবল অবহেলা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির ফল?
বর্তমানে ভবনের নিচতলা ও আশপাশের এলাকা উন্মুক্তভাবে ব্যবহার করা হলেও নেই কোনো সুষ্ঠু তদারকি, নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা।
এই ঐতিহাসিক কার্যালয়ের অতীত গৌরব ও কার্যকারিতা ফিরিয়ে আনতে প্রয়োজন সময়োপযোগী প্রশাসনিক উদ্যোগ, জবাবদিহিমূলক নেতৃত্ব এবং নিয়মিত তদারকি।
আয়শা সিদ্দিকা/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে