রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ওরফে টেডন সালাম। সরকার পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও তার রাজনৈতিক তৎপরতা থেমে নেই বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছেন তিনি।
সংশ্লিষ্ট অভিযোগকারীদের দাবি, সম্প্রতি এ বিষয়ে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয়ে ফোন করে অভিযোগ করা হয়েছে যে, টেডন সালাম ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করাচ্ছেন। আত্মগোপনে থেকেও কীভাবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং কারা তার সঙ্গে যুক্ত রয়েছেন, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, টেডন সালাম শুধু অতীতের রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই প্রভাব বিস্তার করেননি, বরং এখনো তার অনুসারীদের মাধ্যমে এলাকায় প্রভাব ধরে রাখার চেষ্টা করছেন। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিভিন্ন খাতে অর্থ সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছেন এবং অর্থের উৎস কী, তা তদন্তের দাবি উঠেছে।
মো. আব্দুস সালাম ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার ছেলে মোহাম্মদ নাছিম ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলে এলাকায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মাদক কারবার, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকেই হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সালাম ও তার ছেলে আত্মগোপনে চলে যান। তবে আত্মগোপনে থাকলেও তার রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সালামের বিরুদ্ধে বরবিলা বাজার ফাজিল মাদ্রাসা ও লোহার শহর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নকাজে অনিয়ম, শিক্ষক নিয়োগে অর্থ লেনদেন, বিদ্যুৎ সংযোগের নামে টাকা আদায়, সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ, জমি দখল এবং আলাদিনস পার্ক থেকে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ছাড়া বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, মারধর ও নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২৫ সালের ৩০ জানুয়ারি লোহার শহর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই বছরের ১৪ মার্চ ভবানীপুর দারোগাবাড়ি জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগও রয়েছে। এতে মনজু তালুকদারের হাত ভেঙে যায় বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর প্রশ্ন, একাধিক অভিযোগ ও মামলা থাকার পরও টেডন সালামের বিরুদ্ধে সব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা কতটা এগিয়েছে? আত্মগোপনে থেকেও যদি তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকেন, তাহলে এর অর্থের উৎস ও সহযোগীদের পরিচয় কেন তদন্তের আওতায় আনা হবে না?
ফুলবাড়িয়া থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, সালামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে এবং তাকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, শুধু অতীতের অভিযোগ নয়, বর্তমানে তার রাজনৈতিক তৎপরতা, ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানোর অভিযোগ এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে অর্থ ব্যয়ের বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান শামসুদ্দিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করে আন্তর্জাতিক নেটওয়ার্ক মার্কেটিং প্রতিষ্ঠান DXN-এর সঙ্গে কাজ করে ESD পদ অর্জন করেছেন। তিনি DXN POPULAR UNION TEAM UAE-এর একজন সক্রিয় সদস্য।
৪৪ মিনিট আগে

মিরসরাইয়ে অসুস্থ বিএনপির একনিষ্ঠ সমর্থক মকু মিয়াকে দেখতে গেছেন ১ নম্বর করেরহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন। রোববার (২২ নভেম্বর) মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় তিনি করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ মকু মিয়ার খোঁজখবর নেন।
৪ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
৮ ঘণ্টা আগে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান। বিশেষ করে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
১ দিন আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
১ দিন আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর এবার দ্বিতীয় ও শেষ টেস্টের আগেই পেসার হাসান মাহমুদকে হারাচ্ছে টাইগাররা। চোট ও শারীরিক অস্বস্তির কারণে তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
২ দিন আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
৩ দিন আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
৪ দিন আগে