
রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষার স্বপ্ন নবম পে-স্কেল অবশেষে বাস্তবতার কাছাকাছি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, যেখানে আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে রাখা হতে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ।
ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় বাজেটের খসড়া তৈরি করেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। তবে কীভাবে বাস্তবায়ন হবে এই পে-স্কেল তা নিয়ে চলছে কৌশল নির্ধারণ।
একটি পরিকল্পনায় বলা হচ্ছে, তিন বছরে ধাপে ধাপে বেতন বাড়ানো হবে প্রথম বছরেই মিলবে অর্ধেক বৃদ্ধি। আরেকটি প্রস্তাবে মাত্র দুই বছরেই পুরো সুবিধা দেওয়ার চিন্তাও রয়েছে। অর্থাৎ, কর্মচারীদের জন্য সামনে রয়েছে সম্ভাবনার দুই দরজা।
এই বিশাল পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা। তাই মন্ত্রিপরিষদ বিভাগ-এর নেতৃত্বে একটি কমিটি খুঁটিয়ে দেখছে অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং সরকারের সামর্থ্য।
নতুন পে-স্কেলে সবচেয়ে বড় পরিবর্তন আসছে বেতনের অঙ্কে সর্বনিম্ন বেতন বাড়ছে ২০ হাজার টাকায়, আর সর্বোচ্চ পৌঁছাবে ১ লাখ ৬০ হাজার টাকায়। ২০১৫ সালের অষ্টম জাতীয় পে-স্কেল-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হচ্ছে।
তবে বাস্তবতা হলো সরকারকে সামাল দিতে হবে বাড়তি ব্যয়ের চাপ। ইতোমধ্যে বছরে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় করা হয় বেতন ও পেনশনে। নতুন স্কেল চালু হলে এই অঙ্ক আরও বাড়বে, ফলে রাজস্ব আয় বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সরকার।

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে সরকার নবম পে স্কেলকে সামনে রেখে শুরু হচ্ছে ধাপে ধাপে পরিবর্তন।
১৬ মিনিট আগে

একই দিনে বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ঝরে গেল সাতটি প্রাণ মাঠে কাজ করতে গিয়ে হঠাৎই নেমে আসা এই দুর্যোগে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন এলাকায়।
৩৫ মিনিট আগে

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশে স্পষ্ট হতে শুরু করেছে কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ইঙ্গিত মিলছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ঈদ হতে পারে ২৮ মে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
৩ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে এলো নতুন নিয়ম! শিক্ষা মন্ত্রণালয় অবশেষে সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে, যা শিক্ষকদের চাকরিজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
৪ ঘণ্টা আগে

অবশেষে আসছে সেই প্রতীক্ষিত সুখবর! সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের দাবি পূরণ হতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর মাধ্যমে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই শুরু হতে পারে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন।
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে।
২ দিন আগে

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে না; সকলেই যোগদানের সুযোগ পাবেন।
৩ দিন আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ২য় মেরিট লিস্ট।
৩ দিন আগে

রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
৩ দিন আগে