finance ministry Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেলের কাউন্টডাউন শুরু, যেদিন থেকে হচ্ছে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও নানা আলোচনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হলো। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি জোরালোভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। জীবনযাত্রার বাড়তি ব্যয়, বাজারমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রশাসনের ভেতরে এখন চলছে ব্যাপক প্রস্তুতি।
২৬ মে ২০২৬, ২৪:১৪ | বিস্তারিত

নতুন পে স্কেলের সভা শেষ সকালে, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সচিবালয়ে শুরু হওয়া এ বৈঠক দুপুরে শেষ হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
২১ মে ২০২৬, ২১:৪৩ | বিস্তারিত

পে-কমিশনের নতুন রূপরেখা, যত ধাপে আসবে নতুন পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি ঘটিয়েছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আওতায় বাড়তি বেতন কার্যকর হতে পারে।
১৮ মে ২০২৬, ২২:১০ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪৭% পর্যন্ত বাড়ছে, ব্যয় দাঁড়াচ্ছে যত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়নেই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।
১৮ মে ২০২৬, ২০:৫৯ | বিস্তারিত

৯ম পে স্কেল, বাস্তবায়নের জন্য নতুন ২ দাবি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: “কাজ বেশি, মাইনা কম” এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ১১ বছর ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা কর্মচারীরা এবার সরাসরি সরকারের কাছে দাবি জানিয়েছেন সর্বোচ্চ দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।
৮ মে ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

নতুন পে-স্কেল, পেনশনভোগীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এবার বড় সুখবর পেতে যাচ্ছেন দেশের লাখো পেনশনভোগীও। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম জাতীয় পে-স্কেলের অংশ হিসেবে পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। পুনর্গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী, নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য এবার ভাতা প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে বয়সভিত্তিক চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
৭ মে ২০২৬, ২৩:১৭ | বিস্তারিত

নবম পে-স্কেলের বড় আপডেট: সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বাধীন বেতন কমিশন সম্প্রতি নতুন বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীর আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
৭ মে ২০২৬, ২৩:১৪ | বিস্তারিত

নবম পে-স্কেল, যার বেতন বাড়তে পারে যত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে, তবে প্রত্যাশার পুরোটা হয়তো মিলছে না। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এজন্য ৩৫ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন বেতন আসলে কত বাড়বে?
৭ মে ২০২৬, ২৩:১০ | বিস্তারিত

নবম পে-স্কেল: সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে।
৬ মে ২০২৬, ২২:৪৭ | বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পে স্কেল বাস্তবায়নের তারিখ ঘোষণা!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরকারি চাকরিজীবীদের। বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ মে ২০২৬, ১৮:২৩ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যে মাস থেকে হচ্ছে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে। সংশ্লিষ্ট কমিটি ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে এবং অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জুলাই থেকেই এটি কার্যকর হতে পারে।
২ মে ২০২৬, ১৭:৩২ | বিস্তারিত

চূড়ান্ত পর্যায়ে ৯ম পে স্কেল, যেমন হচ্ছে বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, যা দেশের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। পুনর্গঠিত তিন বেতন কমিশন কমিটির সুপারিশে জীবনযাত্রার ব্যয় ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৬, ২৩:০০ | বিস্তারিত
