
রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হলে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
শুধু বেসামরিক প্রশাসন নয়, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন প্রস্তাব জমা দেওয়া হয়েছে। তিনটি প্রতিবেদন একত্রে বিশ্লেষণ করে বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ দেবে।
কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে মোট বেতন বৃদ্ধি ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। একইসঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করা হয়েছে। তবে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
নতুন কাঠামোয় উচ্চ ও নিম্নপদস্থ কর্মচারীদের বেতন ব্যবধান কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য আলাদা বিশেষ ধাপ নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা পরে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়া মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ নিয়ে এসেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করলে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৪৯ মিনিট আগে

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের রদবদলের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের ওপর থেকে কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন শ্রমিক। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১ ঘণ্টা আগে

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে।
১ ঘণ্টা আগে

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি নিয়মিত দেশে অর্থ পাঠান। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেন বাড়ার কারণে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা এখন শুধু প্রবাসীদের জন্য নয়, ব্যবসায়ী ও বৈদেশিক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর আগে রিংগিতের সর্বশেষ রেট সম্পর্কে ধারণা থাকলে তুলনামূলক ভালো সময়ে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
২ ঘণ্টা আগে

সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ ১৪ আগস্ট নতুন হিসাব অনুযায়ী ১ সৌদি রিয়ালে ৩২ টাকা ৭৮ পয়সা। ১৪ আগস্ট সকাল ১১টা ২০ মিনিট ইউটিসি সময়ের আন্তর্জাতিক বাজারভিত্তিক বিনিময় হার অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে