নবম পে কমিশন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে-কমিশনের নতুন রূপরেখা, যত ধাপে আসবে নতুন পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি ঘটিয়েছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আওতায় বাড়তি বেতন কার্যকর হতে পারে।
১৮ মে ২০২৬, ২২:১০ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় অগ্রগতি, যেদিন মিলতে পারে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৩ মে ২০২৬, ১৯:০২ | বিস্তারিত

নবম পে-স্কেল: সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের পথে অগ্রসর হচ্ছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়। সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে।
৬ মে ২০২৬, ২২:৪৭ | বিস্তারিত

চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে এটি কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় বেতন ও ভাতায় বড় ধরনের পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে এই কাঠামোয়। নিম্নস্তরের কর্মচারীদের জন্য বড় সুখবর প্রস্তাবিত কাঠামোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সর্বনিম্ন বেতনে বড় উল্লম্ফন। বর্তমানে সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল ...
১৭ জানুয়ারি ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নে যত কোটি টাকার বাজেট বরাদ্দ বাড়ল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে বড় ধরনের অর্থসংস্থান করেছে সরকার। এ খাতে বরাদ্দ একলাফে ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট ১ লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বরাদ্দ বৃদ্ধির পেছনের কারণ অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ ডিসেম্বর অনুমোদিত সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাড়িয়ে উন্নয়ন ব্যয় (এডিপি) কিছুটা কমানো হয়েছে। মূলত সুদ পরিশোধ, ভর্তুকি এবং ...
১৭ জানুয়ারি ২০২৬, ১৩:২৩ | বিস্তারিত

পে-কমিশন বনাম শিক্ষকদের স্বপ্ন: পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব স্তরের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র বেতন কাঠামো। কিন্তু সেই প্রত্যাশায় বড় ধাক্কা দিয়েছে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল প্রস্তাব করা তাদের আইনি আওতার মধ্যে পড়ে না। রোববার (১১ জানুয়ারি) পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশন মূলত বিদ্যমান সরকারি গ্রেডভিত্তিক কাঠামোর মধ্যেই বেতন পুনর্নির্ধারণের কাজ করছে। কমিশনের এক সদস্য বলেন, “স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের এখতিয়ারভুক্ত। ...
১২ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে সুখবর: চূড়ান্ত হতে যাচ্ছে ডিসেম্বরেই!
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়াতে গত জুলাইয়ে নবম পে কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। তবে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আল্টিমেটাম দিলেও, কমিশন পরিষ্কার জানিয়েছে এই সময়ের মধ্যে প্রতিবেদন সম্পন্ন করা কঠিন। কর্মচারীদের ডেডলাইন ও সতর্কবার্তা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হওয়ায় বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন শুক্রবার (৫ ডিসেম্বর) শাহবাগের শহীদ মিনারে মহাসমাবেশ করে। সেখানে তারা তিনটি মূল ...
৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮ | বিস্তারিত
