
রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ ঘিরে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হওয়ার কথা রয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। নতুন কাঠামোয় চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাসহ বেশ কিছু সুবিধা বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রথমবারের মতো ১ম থেকে ২০তম গ্রেডের সব কর্মকর্তা-কর্মচারীকে মোবাইল ফোন ভাতার আওতায় আনার প্রস্তাবও করা হয়েছে।
সব গ্রেডের চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা
নতুন বেতন কাঠামোর অন্যতম পরিবর্তন হলো মোবাইল ফোন ভাতা। বর্তমানে ১ম থেকে ৩য় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং ৪র্থ ও ৫ম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা মোবাইল বিল পান। অন্য গ্রেডের কর্মীরা এই সুবিধা পান না।
নতুন প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৫ম গ্রেডের চাকরিজীবীদের মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের জন্য ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার কথা রয়েছে।
বাড়ছে যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা
জীবনযাত্রা ও পরিবহন ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকা
টিফিন ভাতা ২০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা
ধোলাই ভাতা ১০০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা
প্রস্তাব অনুযায়ী, এসব বর্ধিত ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বাড়িভাড়া ভাতার হার কমবে, তবে টাকার অঙ্ক বাড়তে পারে
নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় বাড়িভাড়া ভাতার শতাংশ কিছুটা কমানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হয়।
নতুন কাঠামোয় এই হার ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতন বেশি হওয়ায় শতাংশের হিসাবে হার কমলেও প্রকৃত টাকার অঙ্কে বাড়িভাড়া ভাতা বাড়তে পারে।
বাংলা নববর্ষ ও দুর্গম এলাকার ভাতায় পরিবর্তন
নতুন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে দুর্গম পার্বত্য এলাকায় কর্মরতদের পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে। পার্বত্য জেলা ও উপজেলা সদরের জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং সদরের বাইরের এলাকার জন্য সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
হাওর, দ্বীপ ও চর এলাকায় কর্মরতদের ভাতাও মূল বেতনের ২০ শতাংশ বহাল রেখে সর্বোচ্চ ৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
যেসব ভাতা আগের মতো থাকবে
নতুন বেতন কাঠামোয় শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা, কুক ও নিরাপত্তা ভাতা, উৎসব ভাতা এবং শ্রান্তি-বিনোদন ছুটি ও ভাতার বিদ্যমান হার ও পরিমাণ বহাল রাখার প্রস্তাব রয়েছে।
তবে ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণ বর্তমান হারের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে নতুন কাঠামোয় মূল বেতনের ১০ শতাংশ হারে এই ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়বে
নতুন কাঠামোয় পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনভোগীরা মাসে ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীরা মাসে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।
বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীরা মাসে ২ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান।
চাকরিজীবীদের চিকিৎসা ভাতা কত হবে
বর্তমানে সরকারি চাকরিজীবীরা মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় বয়সের ভিত্তিতে এই ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ৫০ বছর বয়স পর্যন্ত সব গ্রেডের চাকরিজীবী মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মাসে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।
কবে থেকে কার্যকর হবে নতুন সুবিধা?
জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতন একসঙ্গে পুরোপুরি কার্যকর হবে না। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে মূল বেতন বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকার জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। দুই অর্থবছরে ধাপে ধাপে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কোন ভাতা কী হারে এবং কোন শর্তে কার্যকর হবে, তার চূড়ান্ত বিস্তারিত প্রজ্ঞাপন প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে। অর্থ বিভাগের ওয়েবসাইটে জাতীয় বেতনস্কেল ও বেতন-ভাতা সংক্রান্ত সরকারি নথি প্রকাশ করা হয়ে থাকে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সৌদি রিয়ালের বর্তমান দর জেনে নেওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় হার যেকোনো সময় কমতে বা বাড়তে পারে।
২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ দর তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার নিয়ে প্রবাসী বাংলাদেশি ও দেশটিতে ভ্রমণকারীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিঙ্গিতের বর্তমান মূল্য জানতে চান।
৩ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ। দেশে পরিবার-পরিজনের কাছে টাকা পাঠানোর আগে অনেকেই জানতে চান, আজ ১ সিঙ্গাপুর ডলারে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে।
৪ ঘণ্টা আগে

টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। দিনটি সরকারি সাধারণ ছুটির তালিকায় না থাকায় সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।
৪ ঘণ্টা আগে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
৬ ঘণ্টা আগে

জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ সবসময়ই থাকে। বিশেষ করে ২২ ক্যারেট সোনার আজকের দাম কত, এক ভরি সোনার দাম কত এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজকের Gold Rate কী নির্ধারণ করেছে এসব জানতে চান অনেকেই।
১৮ ঘণ্টা আগে