নতুন পে স্কেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেলে কর্মচারীরা কী কী সুবিধা পাচ্ছেন? জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল–২০২৬ কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হলেও প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৬ নভেম্বর ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

পে-স্কেলের বকেয়া বেতন-পেনশন পেতে কোন কাজ আগে করবেন, জানুন প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর বকেয়া টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেই সবার ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া অর্থ জমা হবে না। কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে পে-ফিক্সেশন, চাকরির তথ্য যাচাই এবং বকেয়া বিল নিষ্পত্তির কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য প্রয়োজন হবে পেনশন পুনর্নির্ধারণ ও পাওনার হিসাব যাচাই।
১০ নভেম্বর ২০২৬, ২২:২৩ | বিস্তারিত

পে স্কেলে কারও বেড়েছে ৮ হাজার, কারও কম; দেখা গেল ভিন্ন চিত্র
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ | বিস্তারিত

নতুন পে স্কেলের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর, কারা পাবেন এই সুযোগ?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে এলো বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত অর্থ পেতে যাচ্ছেন। তবে আপাতত বাড়ছে না বিভিন্ন ভাতা। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে।
২৬ অক্টোবর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

পে স্কেল নিয়ে নতুন নির্দেশনা, গেজেট গেল যেসব ব্যংকের কাছে?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
১২ অক্টোবর ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

নতুন পে স্কেল: কাল থেকে পে ফিক্সেশন, বকেয়া বেতন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৩ | বিস্তারিত

এমপিওভুক্তদের পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, যা জানাল শিক্ষা সচিব
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন তিনি।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫ | বিস্তারিত

নবম পে স্কেলে আপনার নিজের বেতন হিসাব করুন এখানে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮ | বিস্তারিত

নতুন পে স্কেল বাস্তবায়ন হলেও সকলের মনে চলছে যেসব প্রশ্ন?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৭ | বিস্তারিত

নবম পে স্কেলে কার বেতন কত বাড়ল, দেখে নিন পুরো হিসাব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০১ | বিস্তারিত

২০ গ্রেড বহাল: সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ যত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৪ | বিস্তারিত

পে স্কেলের বকেয়া বেতন পাবেন যেভাবে-পেনশনেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নতুন পে স্কেলে কার বেতন কত বাড়লো-দেখুন হিসাব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩ | বিস্তারিত

অবশেষে আসছে নবম পে স্কেলের খসড়া, প্রক্রিয়া শেষ ধাপে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভেটিংয়ের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৪ | বিস্তারিত

মন্ত্রিসভায় পাস হলেই গেজেট নয় পে-স্কেলে, ফের ১১ পরিবর্তন আসছে
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জারি হয়নি পে-স্কেলের প্রজ্ঞাপন। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের প্রত্যাশা থাকলেও তা এখনো সম্ভব হয়নি। এমনকি নতুন বেতনকাঠামোর খসড়াও এখনো আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। বর্তমানে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০ | বিস্তারিত

পে স্কেলে বড় পরিবর্তন, ২০ গ্রেডের চাকরিজীবীরা পাবেন যেসব বাড়তি সুবিধা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ ঘিরে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ | বিস্তারিত

অবশেষে জানা গেল পে-স্কেলের গেজেটে প্রকাশ বিলম্বের আসল কারণ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১ | বিস্তারিত
