নতুন পে স্কেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন একটি কাঠামো নিয়ে এগোচ্ছে সরকার। নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপন জারির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে চাকরিজীবীদের তথ্য হালনাগাদ করে নতুন বেতন নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৬ | বিস্তারিত

নবম পে-স্কেলের গেজেট নিয়ে মিলল অপডেট তথ্য
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ এখন শেষ পর্যায়ের প্রক্রিয়ায় রয়েছে। নতুন বেতনকাঠামো নিয়ে প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনগত যাচাইয়ের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে সেখানেই ভেটিং প্রক্রিয়া চলছে।
৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১ | বিস্তারিত

নতুন পেনশনে বড় সুখবর, জেনে নিন কার বাড়ল কত?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৪৫ | বিস্তারিত

১০ সেপ্টেম্বরেই আসছে কি নতুন পে-স্কেল? শেষ পর্যায়ে প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরকে বিবেচনা করছে।
৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫০ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরাদের অঘোষিত পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬, ২৪:২২ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
৪ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৩৩ | বিস্তারিত

নবম পে-স্কেল যেদিন থেকে পাবেন এমপিও শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫ | বিস্তারিত

পে স্কেল অনুমোদনের পর এবার প্রজ্ঞাপন, কার বেতন কত বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: ২০টি গ্রেডে কার বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে ২০টি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন শুরু হবে ২০ হাজার টাকা থেকে এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন পৌঁছাবে ১ লাখ ৬০ হাজার টাকায়।
৩০ আগস্ট ২০২৬, ২০:৩২ | বিস্তারিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
২৬ আগস্ট ২০২৬, ২১:৫০ | বিস্তারিত

নবম পে-স্কেলে কী থাকছে, কখন বাড়বে বেতন-ভাতা?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে-স্কেলের পুরো সুবিধা একসঙ্গে কার্যকর করার পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সামনে এসেছে।
১৮ আগস্ট ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

প্রায় এক যুগ পর পে স্কেল, বাস্তবায়ন কবে? জানাল সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় দায়িত্ব পালন করে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল চলতি ২০২৬ সালের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের এই বক্তব্যের পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:৩৩ | বিস্তারিত

পে-স্কেলে সর্বোচ্চ যত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আওতায় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:০৬ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি আবারও সামনে এসেছে। চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৭ আগস্ট ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

১ লাখ ৬০ হাজার সর্বোচ্চ বেতন! নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৬ আগস্ট ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

নবম পে-স্কেলের খসড়ায় বড় চমক, গ্রেড-১ থেকে-২০ পর্যন্ত বেতন যত করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খসড়া বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে গ্রেডভেদে মূল বেতন বাড়ানোর প্রস্তাব উঠে এসেছে। আলোচিত এই খসড়ায় সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব দেখা যাচ্ছে।
১৬ আগস্ট ২০২৬, ২৩:০৯ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর, যেভাবে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের খসড়া প্রস্তাব এখন মন্ত্রিসভায় উপস্থাপনের দ্বারপ্রান্তে। নতুন বেতন কাঠামো নিয়ে সচিব কমিটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে।
১৫ আগস্ট ২০২৬, ১৩:৪৩ | বিস্তারিত

নতুন পে-স্কেলের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে কত বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে অপেক্ষার অবসান কি এবার? সরকারি সূত্রে মিলল বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ বিভাগের প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভার সম্মতি মিললে প্রজ্ঞাপন জারি করা হবে এবং আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
৩১ জুলাই ২০২৬, ২১:৫১ | বিস্তারিত
