
সিনিয়ার রিপোর্টার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ এখন শেষ পর্যায়ের প্রক্রিয়ায় রয়েছে। নতুন বেতনকাঠামো নিয়ে প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনগত যাচাইয়ের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে সেখানেই ভেটিং প্রক্রিয়া চলছে।
ভেটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর দিয়ে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। সংশ্লিষ্টদের আশা, আইনগত যাচাই শেষ হলেই দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২ সেপ্টেম্বর পে স্কেলের রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়েছিল। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসে। পরে রেজল্যুশনটি আইনগত যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে ভেটিংয়ের কাজ চলমান রয়েছে।
ওই কর্মকর্তা জানান, গেজেট প্রকাশের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় কোনো ধরনের অপ্রয়োজনীয় বিলম্ব করতে চায় না। প্রক্রিয়াগতভাবে যতটুকু সময় প্রয়োজন, শুধু ততটুকুই সময় লাগছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলেই দ্রুত গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতনকাঠামোর কার্যকারিতা ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে। এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি চলতি সপ্তাহেই এ-সংক্রান্ত আদেশ জারির কথা জানিয়েছিলেন। তবে প্রশাসনিক ও আইনগত কিছু আনুষ্ঠানিকতার কারণে গেজেট প্রকাশের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে।
২০ গ্রেড থাকছে, নতুন করে নির্ধারিত হচ্ছে মূল বেতন
নতুন জাতীয় বেতন স্কেলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। অর্থাৎ গ্রেড কাঠামোয় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামোতে সবচেয়ে বেশি শতাংশ হারে মূল বেতন বাড়ছে ২০তম গ্রেডে। বর্তমানে এই গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন পে স্কেলে তা বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হবে। ফলে ২০তম গ্রেডে মূল বেতন বাড়ছে প্রায় ১৪২ শতাংশ।
অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে প্রথম গ্রেডে মূল বেতন ৭৮ হাজার টাকা। নতুন বেতনকাঠামো অনুযায়ী এটি বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের মূল বেতনও প্রায় দ্বিগুণ হচ্ছে।
একবারে নয়, তিন ধাপে বাড়তি মূল বেতন কার্যকর
নতুন পে স্কেলে বর্ধিত মূল বেতন একসঙ্গে পুরোপুরি কার্যকর করার পরিবর্তে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেসিকের বাড়তি অংশ তিন ধাপে মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে বাড়তি অংশের ৫০ শতাংশ কার্যকর হবে। দ্বিতীয় ধাপে কার্যকর হবে আরও ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ যুক্ত হবে।
অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত বাড়তি মূল বেতন কার্যকর করার ক্ষেত্রে ধাপের হার হবে কিছুটা ভিন্ন। এসব গ্রেডে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ নতুন বেতন কাঠামোর পুরো বেসিক একবারে কার্যকর না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে
নতুন পে স্কেলে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতার বিষয়টিও রয়েছে। তবে বর্ধিত মূল বেতন তিন ধাপে কার্যকর হলেও বিভিন্ন ধরনের ভাতা একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নতুন ভাতাগুলো ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার কথা রয়েছে। ফলে নতুন পে স্কেলের বাস্তবায়ন কাঠামোয় মূল বেতন ও ভাতা কার্যকরের সময় আলাদা রাখা হয়েছে।
সব মিলিয়ে নতুন পে স্কেলের গেজেট প্রকাশের ক্ষেত্রে এখন মূল অপেক্ষা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হওয়ার। ভেটিং সম্পন্ন হলে এসআরও নম্বর দিয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। এরপর অনুমোদিত নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৪ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৬ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে