Government Officers ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩১ | বিস্তারিত

পে-স্কেল বাস্তবায়নে সরকারের নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নে এবার নতুন ধরনের প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রজ্ঞাপন প্রকাশের পর বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সাতটি পৃথক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ বা এসআরও জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের চাকরি-সংক্রান্ত তথ্য হালনাগাদ করে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাকি আনুষ্ঠানিকতাগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হলে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২ | বিস্তারিত

নবম পে-স্কেলের গেজেট নিয়ে মিলল অপডেট তথ্য
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার নতুন জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ এখন শেষ পর্যায়ের প্রক্রিয়ায় রয়েছে। নতুন বেতনকাঠামো নিয়ে প্রজ্ঞাপনের রেজল্যুশন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনগত যাচাইয়ের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বর্তমানে সেখানেই ভেটিং প্রক্রিয়া চলছে।
৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১ | বিস্তারিত

নতুন পে-স্কেলে ৫ গুণ!
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বড় আর্থিক স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের দাবির পর এবার প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামোয় ভাতা ও সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে মাসে ১ হাজার টাকা করার প্রস্তাব।
২৮ জুন ২০২৬, ০১:৩৩ | বিস্তারিত

নবম পে-স্কেল দ্রুত কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
১১ জুন ২০২৬, ১৩:২৬ | বিস্তারিত

নবম পে-স্কেল, যেসব কর্মীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
২৩ মে ২০২৬, ১২:১৬ | বিস্তারিত

পে-স্কেল: আন্দোলনে পুলিশ-বিক্ষোভ সংঘর্ষে ৩২ আহত, চাকরিজীবীদের বড় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন রাজধানীতে নতুন গতি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজারো সরকারি কর্মকর্তা-কর্মচারী সমাবেশে উপস্থিত থেকে দাবি আদায়ের আন্দোলন জোরদার করার ঘোষণা দেন। সরকারের অবস্থান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নবম পে-কমিশনের প্রস্তাব ইতিমধ্যে জমা পড়েছে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দায়িত্ব ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল সম্পর্কিত কাজটি তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা গ্রহণ করতে পারেন। পরিদর্শনকালে ...
১৬ জানুয়ারি ২০২৬, ২০:০৭ | বিস্তারিত

নবম জাতীয় পে-স্কেল: বৈঠক আজ, চূড়ান্ত সুপারিশের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করতে আজ (বুধবার) সচিবালয়ে বৈঠকে বসবেন জাতীয় বেতন কমিশনের স্থায়ী ও অস্থায়ী সকল সদস্য। বৈঠক শুরু হবে দুপুর ৩টায়, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে সুপারিশ চূড়ান্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পে কমিশনের এক কর্মকর্তা আজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কমিশন ইতিমধ্যেই কয়েক দফা সভা করেছে। তিনি জানান, বৈঠকে পে-স্কেল সংক্রান্ত সুপারিশ নিয়ে আলোচনা হবে, তবে একবারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিনা তা ...
১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২ | বিস্তারিত
