
রিপোর্টার

নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করতে আজ (বুধবার) সচিবালয়ে বৈঠকে বসবেন জাতীয় বেতন কমিশনের স্থায়ী ও অস্থায়ী সকল সদস্য। বৈঠক শুরু হবে দুপুর ৩টায়, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে সুপারিশ চূড়ান্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
পে কমিশনের এক কর্মকর্তা আজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কমিশন ইতিমধ্যেই কয়েক দফা সভা করেছে। তিনি জানান, বৈঠকে পে-স্কেল সংক্রান্ত সুপারিশ নিয়ে আলোচনা হবে, তবে একবারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিনা তা এখন বলা যাচ্ছে না। বিভিন্ন বিষয় জটিল হওয়ায় প্রয়োজনে আরও বৈঠক হতে পারে।
অনলাইনে মতামত ও প্রস্তাবনা পর্যালোচনা
কমিশন সূত্র জানায়, অনলাইনে প্রাপ্ত মতামত এবং বিভিন্ন সংগঠনের প্রস্তাবনা যাচাই-বাছাই করে সদস্যরা বৈঠকে বসবেন। বৈঠকে চূড়ান্ত সুপারিশ দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু পে-স্কেলের সঙ্গে যুক্ত জটিল বিষয় একসাথে সমাধান করা সহজ নয়।
কমিশনের মনোভাব: বাস্তবসম্মত সুপারিশ
জাতীয় বেতন কমিশন জানিয়েছে, নবম পে-স্কেল সংক্রান্ত বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ চলছে। এখনও পুরো প্রতিবেদন প্রস্তুত হয়নি। কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি কর্মচারীদের মহাসমাবেশ বা কঠোর কর্মসূচি কমিশনের কাজকে প্রভাবিত করেনি।
কমিশন বাস্তবসম্মত সুপারিশ তৈরিতে মনোযোগী। প্রতিটি সংস্থা, দপ্তর ও সংগঠনের প্রস্তাবনা গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। কর্মকর্তা বলেন, কর্মচারীরা আন্দোলন করতে পারে, কিন্তু তা আটকানো বা আশ্বাস দেওয়া আমাদের দায়িত্ব নয়। আমরা নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রণয়নে কাজ করছি।
চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সময়সূচি
নবম পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন কখন প্রকাশ হবে, এমন প্রশ্নের উত্তরে কমিশনের কর্মকর্তা জানান, রিপোর্ট প্রস্তুত হলে সাংবাদিকদের সবুজ সংকেত দেওয়া হবে। এরপর চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৫ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৭ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে