
রিপোর্টার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বড় আর্থিক স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের দাবির পর এবার প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামোয় ভাতা ও সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে মাসে ১ হাজার টাকা করার প্রস্তাব।
বর্তমানে সরকারি চাকরিজীবীরা মাসে মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পেয়ে থাকেন। কিন্তু নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই ভাতা কার্যত অপ্রতুল হয়ে পড়েছে। বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন প্রস্তাব দিয়েছে বেতন কমিশন।
অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে-স্কেল কার্যকর হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। কারণ তাদের বেতন ও ভাতার কাঠামোয় তুলনামূলক বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি উৎসব ভাতা হিসেবে বৈশাখী ভাতাও বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
এছাড়া প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য মাসিক ২ হাজার টাকা শিক্ষা ভাতা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যবীমা সুবিধা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান রয়েছে এমন সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা চাইল্ড কেয়ার ভাতা দেওয়ার সুপারিশও করা হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে শুধু বেতনই বাড়বে না, বরং সরকারি চাকরিজীবীদের সার্বিক জীবনমান উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। এখন সবার নজর সরকারের চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের দিকে।

দেশের সামগ্রিক ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশকে আরও গতিশীল, আধুনিক ও সহজতর করার লক্ষ্যে ২২ সদস্যের একটি শক্তিশালী ‘বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাস্কফোর্স’ গঠন করেছে সরকার। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের লালিত জটিলতা দূর করতে এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে

দেশের মাধ্যমিক ও সমমানের সাম্প্রতিক পাবলিক পরীক্ষায় এক নজিরবিহীন ফলাফল বিপর্যয় নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছর দেশের মোট ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি—অর্থাৎ শতভাগ ফেল করেছে। এই ভয়াবহ ফল বিপর্যয়ের মূল কারণগুলো গভীরভাবে খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত মঙ্গলবার (১১ আগস্ট) দাখিল পরীক্ষায় শূন্য পাস করা ২২৬টি মাদ্রাসার প্রধানদের আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
৭ ঘণ্টা আগে

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় হু হু করে বেড়ে যাওয়ার ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন সরকারি চাকরিজীবীরা। এই বাস্তবতায় লাখো কর্মচারীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ ও তা অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে

লাখো পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট সকাল ১০টায় একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে।
৮ ঘণ্টা আগে

দেশের বুলিয়ন বাজারে আবারও এক ঐতিহাসিক ও রেকর্ড দাম বৃদ্ধির ঘটনা ঘটেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম লাগাতার বেড়ে যাওয়ায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর মূল্য নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়ানোর ফলে সাধারণ ক্রেতা ও মধ্যবিত্তের জন্য স্বর্ণ কেনা আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

অবশেষে কাটল দীর্ঘ প্রতীক্ষা! সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—উভয় ক্ষেত্রেই দেখা গেছে ইতিবাচক ও সাফল্যমণ্ডিত চিত্র। কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে শিক্ষার্থী ও
২ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
৪ দিন আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৪ দিন আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
৪ দিন আগে