National Pay Scale ট্যাগের খবর
এই ট্যাগের খবর

২০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার! নবম পে-স্কেল নিয়ে বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভেটিংয়ের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। এখন বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২ | বিস্তারিত

নবম পে স্কেলের গেজেট কবে, সামনে এলো সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। শুধু তাই নয়, গেজেট প্রকাশের আগে যে খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানোর কথা, সেটিও এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি।
১৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৭ | বিস্তারিত

নতুন পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, দেখে নিন এক নজরে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ হতে পারে—এমন সম্ভাবনা ঘিরে দিনভর অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলেই যেকোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে। তবে বৃহস্পতিবার ঠিক কোন সময়ে প্রজ্ঞাপন জারি হবে, কিংবা শেষ পর্যন্ত আজই গেজেট প্রকাশ হবে কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ | বিস্তারিত

নতুন পে-স্কেলে কার পেনশন কতো বাড়ছে? দেখুন বৃদ্ধির হার
নিজস্ব প্রতিবেদক: অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে যাচ্ছে সরকার। নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেলের আওতায় কম পেনশন পাওয়া পুরোনো অবসরপ্রাপ্তদের সুবিধা বাড়াতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরাদের অঘোষিত পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

পেছাচ্ছে পে-স্কেল? ভেটিংয়ে যাবে আইন মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬, ২৪:২২ | বিস্তারিত

যাদের পে-স্কেল না দিতে বলেছে টিআইবি-কিন্তু কেন?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন পাওয়াকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে নতুন পে-স্কেলের সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের আয় ও সম্পদের তথ্য প্রকাশের বিষয়টি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংস্থাটি।
৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩১ | বিস্তারিত

নবম পে-স্কেল যেদিন থেকে পাবেন এমপিও শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের সুখবর: আগামী সপ্তাহে পে স্কেলের প্রজ্ঞাপন!
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৩০ আগস্ট ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

বৃহস্পতিবার পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, সর্বোচ্চ যত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে-স্কেল আগামী সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে। নতুন বেতন কাঠামো অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৮ আগস্ট ২০২৬, ১৪:৩০ | বিস্তারিত

নতুন পে-স্কেলের গেজেট কবে, জেনে নিন কোন গ্রেডের বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের সময় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে-স্কেলের গেজেট জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৮ আগস্ট ২০২৬, ০১:২৩ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতি, মন্ত্রিসভায় উঠছে চূড়ান্ত খসড়া
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত খসড়া প্রস্তাব আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় তোলার জন্য প্রস্তাবটি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে।
২৮ আগস্ট ২০২৬, ০১:১০ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় অগ্রগতি, সর্বোচ্চ যত বেতন বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ ধরে একই বেতন কাঠামোর মধ্যে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২০:৫৬ | বিস্তারিত

নতুন পে-স্কেলের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে কত বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে অপেক্ষার অবসান কি এবার? সরকারি সূত্রে মিলল বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ বিভাগের প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভার সম্মতি মিললে প্রজ্ঞাপন জারি করা হবে এবং আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
৩১ জুলাই ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

নবম পে স্কেল কার্যকর, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হয়েছে নবম জাতীয় পে স্কেল। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন হাতে পেতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
৩ জুলাই ২০২৬, ১৫:০৫ | বিস্তারিত

পে স্কেল নিয়ে বড় আপডেট, দেরি হতে পারে গেজেট, বদলাচ্ছে ভাতা কাঠামোও
নিজস্ব প্রতিবেদক: লাখো সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত বাস্তবায়নের দ্বারপ্রান্তে। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের সময়সীমা এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২ জুলাই ২০২৬, ১৯:২৭ | বিস্তারিত

নবম পে স্কেলের গেজেট প্রস্তুত: যেদিন প্রকাশ-কার বেতন বাড়ল কত
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বহু আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। নতুন বেতন কাঠামোর খসড়া গেজেট তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়েই প্রকাশ হতে পারে বহুল প্রতীক্ষিত এই গেজেট।
২ জুলাই ২০২৬, ০১:৩২ | বিস্তারিত

পে স্কেলের গেজেট পেছানোর সাথে সাথে আরও দুঃসংবাদ চাকরিজীবীদের
নিজস্ব প্রতিবেদক: লাখো সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত বাস্তবায়নের দ্বারপ্রান্তে। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের সময়সীমা এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
১ জুলাই ২০২৬, ২৪:১২ | বিস্তারিত
