
রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন পাওয়াকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে নতুন পে-স্কেলের সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের আয় ও সম্পদের তথ্য প্রকাশের বিষয়টি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, যেসব সরকারি চাকরিজীবী প্রতিবছর নিয়মিতভাবে নিজেদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করবেন, শুধু তাদেরই নতুন বেতনকাঠামোর আওতায় আনা উচিত। আর যারা সম্পদ বিবরণী প্রকাশ করবেন না, তাদের জন্য নতুন পে-স্কেল প্রযোজ্য না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান।
টিআইবি মনে করে, সরকারি চাকরিজীবীদের নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা কার্যকর করা গেলে সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি দুর্নীতি ও হয়রানিমুক্ত সরকারি সেবা নিশ্চিত করার পথও সহজ হবে।
সৎ কর্মকর্তাদের জন্য বেতন বাড়ানোকে যৌক্তিক মনে করছে টিআইবি
ইফতেখারুজ্জামান বলেন, সরকারের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতা থাকলেও তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যৌক্তিক। কারণ, সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা যদি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত দক্ষতা এবং দুর্নীতিমুক্ত সেবা আশা করা কঠিন।
তিনি বলেন, সরকারি চাকরিতে থাকা অনেক কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থেকে দায়িত্ব পালন করেন এবং সৎভাবে জীবনযাপন করেন। তাদের জন্য নতুন বেতন স্কেল ন্যায়সংগত ও প্রয়োজনীয়।
তবে একই সুবিধা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ ও সম্পদ অর্জনকারীদের ক্ষেত্রেও ঢালাওভাবে কার্যকর করা অযৌক্তিক বলে মনে করে টিআইবি।
অষ্টম পে-স্কেলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান
নতুন বেতনকাঠামো সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্দীপনা বাড়াতে পারে বলে মনে করছে টিআইবি। একই সঙ্গে এর মাধ্যমে আরও দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।
তবে ইফতেখারুজ্জামান ২০১৫ সালে বাস্তবায়িত অষ্টম পে-স্কেলের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ওই সময়ও বেতন-ভাতা বাড়ানোর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মদক্ষতা বাড়বে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু বেতন বাড়ার পর সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের প্রবণতা কমার পরিবর্তে আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তাই নতুন পে-স্কেল বাস্তবায়নের পর যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি।
সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা কার্যকর করার ওপরও জোর দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। তাঁর মতে, এই ব্যবস্থা বাস্তবায়ন করা না গেলে সরকারি খাতে দুর্নীতির দুষ্টচক্র থেকে জনগণের পরিত্রাণ পাওয়া কঠিন হবে।
মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা, নজর দেওয়ার আহ্বান
নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়তে পারে বলেও উদ্বেগ জানিয়েছে টিআইবি। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে স্বল্প আয়ের কর্মজীবী ও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
টিআইবির বিবৃতিতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ও স্বল্প আয়ের কর্মজীবীরা ইতোমধ্যেই চাপে রয়েছেন। এর মধ্যে নতুন বেতনকাঠামোর প্রভাবে মূল্যস্ফীতি আরও বেড়ে গেলে তাদের দুর্ভোগও বাড়তে পারে।
এ কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের সঙ্গে সম্পদ বিবরণী প্রকাশের শর্ত যুক্ত করার বিষয়ে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত প্রত্যাশা করেছে টিআইবি।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৪ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৬ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে