
রিপোর্টার

নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নে এবার নতুন ধরনের প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রজ্ঞাপন প্রকাশের পর বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সাতটি পৃথক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ বা এসআরও জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের চাকরি-সংক্রান্ত তথ্য হালনাগাদ করে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে নতুন বেতন নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপরই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।
নতুন ব্যবস্থায় বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য আলাদা সাতটি এসআরও থাকবে। এসব আদেশের মাধ্যমে বেসামরিক প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন-ভাতা ও সংশ্লিষ্ট বিধান পৃথকভাবে কার্যকর করার বিষয়টি নির্ধারণ করা হবে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রজ্ঞাপন জারির পরই বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন কাঠামো প্রয়োগের ক্ষেত্রে কারিগরি ও প্রশাসনিক পার্থক্য রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই পৃথক এসআরও প্রস্তুত করা হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাস্তবায়নের বিষয়গুলো আরও স্পষ্ট হবে।
তিনি আরও জানান, সাতটি পৃথক এসআরওর পাশাপাশি আইবাস প্লাস প্লাসে তথ্য হালনাগাদ এবং নতুন বেতন নির্ধারণের কারিগরি প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অনলাইনে এই ব্যবস্থায় প্রবেশ করে চাকরি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সেখানে পদ, গ্রেড, মূল বেতন, চাকরিতে যোগদানের তথ্য, বার্ষিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, উচ্চতর গ্রেডসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও যাচাই করা হবে।
তথ্য সঠিকভাবে পূরণ ও যাচাই হওয়ার পর নতুন পে-স্কেলের কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন ও প্রযোজ্য ভাতা সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে। ফলে কাগজে-কলমে বেতন পুনর্নির্ধারণের পরিবর্তে তথ্যভিত্তিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।
অর্থ বিভাগের লক্ষ্য, নতুন ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে জটিলতা ও ভুল কমিয়ে আনা। এতে একজন কর্মচারীর বেতন নির্ধারণের জন্য হিসাবরক্ষণ অফিসে বারবার যাওয়ার প্রয়োজন কমতে পারে। পাশাপাশি ভুল হিসাব, দ্বৈত সুবিধা কিংবা অতিরিক্ত অর্থ পরিশোধের ঝুঁকিও কমানো সম্ভব হবে।
বর্তমানে আইবাস প্লাস প্লাস সরকারি আর্থিক ব্যবস্থাপনা, বেতন, পেনশন, বাজেট ও হিসাব ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে। এর আওতায় অনলাইন বেতন বিল, জিপিএফ, ঋণ ও আয়কর-সংক্রান্ত হিসাব তৈরির পাশাপাশি বেতন-পেনশন ইএফটির মাধ্যমে দেওয়ার সুবিধাও রয়েছে। নবম পে-স্কেলে গ্রেড, মূল বেতন, ভাতা, পদোন্নতি, ইনক্রিমেন্ট এবং বিভিন্ন শ্রেণির কর্মচারীর জন্য পৃথক বিধান থাকায় বিদ্যমান ব্যবস্থাকে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হচ্ছে।
সাতটি এসআরওতে যে কাঠামো থাকবে
নতুন পে-স্কেল বাস্তবায়নে যে সাতটি পৃথক এসআরও জারির পরিকল্পনা করা হয়েছে, সেগুলো হলো—সিভিল বা বেসামরিক প্রশাসনের সাধারণ বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জুডিশিয়াল বা বিচার বিভাগ।
সিভিল বা বেসামরিক প্রশাসনের এসআরওতে সাধারণ বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো কার্যকর করার বিষয় থাকবে। পুলিশ বিভাগের জন্য পুলিশ সদস্যদের বেতন, ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা নির্ধারণ করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকবে পৃথক বিধান।
অন্যদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় সরকারি ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য কাঠামো নির্ধারণ করা হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকবে আলাদা বিধান। সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য সংশ্লিষ্ট যৌথ বাহিনী নির্দেশনা ও বেতন কাঠামো কার্যকর হবে। আর বিচার বিভাগের কর্মকর্তা ও বিচারকদের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রযোজ্য কাঠামো নির্ধারণ করা হবে।
অর্থাৎ, একটি সাধারণ প্রজ্ঞাপনের মাধ্যমে নবম পে-স্কেলের মূল কাঠামো কার্যকর হলেও বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর ক্ষেত্রে প্রয়োগের প্রয়োজনীয় বিস্তারিত বিষয় পৃথক এসআরওর মাধ্যমে স্পষ্ট করা হবে।
২০তম গ্রেডে ২০ হাজার, প্রথম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার
উল্লেখ্য, নবম জাতীয় পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার কথা জানিয়েছে সরকার।
নতুন কাঠামো কার্যকর হওয়ার পর বেতন নির্ধারণের ক্ষেত্রে পদ, গ্রেড, ইনক্রিমেন্ট, পদোন্নতি ও চাকরির অন্যান্য তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এসব তথ্য আইবাস প্লাস প্লাসে হালনাগাদ করার মাধ্যমে প্রত্যেক চাকরিজীবীর নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, বেতন বাড়ানোর পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সরকারের আর্থিক সক্ষমতা থাকলে একবারেই নতুন কাঠামো বাস্তবায়ন করা সম্ভব হতো। তবে একাধিক ধাপে বাস্তবায়ন করাও বাস্তবসম্মত। একই সঙ্গে সরকারি কর্মচারীদের রাজস্ব সংগ্রহ বাড়ানোর দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে শুধু নতুন বেতন কাঠামো ঘোষণা নয়, এর প্রয়োগের জন্য পৃথক এসআরও এবং ডিজিটাল বেতন নির্ধারণ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন প্রজ্ঞাপনের ভেটিং শেষ হয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ এবং পরবর্তী বাস্তবায়ন কার্যক্রমের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৩ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৫ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে