রিপোর্টার

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবেশ করে ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
তথ্য জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার এবং হিসাবরক্ষণ অফিস তা যাচাই করে অনুমোদন করবে। এরপর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী নতুন বেতন কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।
নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণ করতে কীভাবে আবেদন করতে হবে, কারা তথ্য যাচাই করবেন এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো দেখে নিতে হবে—তা জেনে নেওয়া জরুরি।
iBAS++-এ লগইন করবেন যেভাবে
গেজেটেড কর্মকর্তারা iBAS++-এর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করতে পারবেন।
অন্যদিকে, নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে লগইন করতে পারবেন।
লগইনের সময় iBAS++-এ নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো এককালীন পাসওয়ার্ড দিতে হবে। বিদেশে অবস্থানরত কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে এককালীন পাসওয়ার্ড পাঠানোর ব্যবস্থা রয়েছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুল থাকলে কী করবেন
কোনো সরকারি কর্মচারীর জাতীয় পরিচয়পত্র না থাকলে নতুন বেতন নির্ধারণের আগে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এ ছাড়া চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে থাকা জন্মতারিখের মিল না থাকলে বেতন নির্ধারণের আগে সংশ্লিষ্ট তথ্য সংশোধন করতে হবে।
তাই পে ফিক্সেশনের আবেদন করার আগে জাতীয় পরিচয়পত্র ও চাকরির রেকর্ডে থাকা তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।
পে ফিক্সেশন করবেন যেভাবে
iBAS++-এ প্রবেশ করার পর ‘পে ফিক্সেশন’ অপশনে যেতে হবে। সেখানে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
তথ্য দেওয়ার পর আবেদন জমা দেওয়ার আগেই সিস্টেমে নতুন নির্ধারিত মূল বেতনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।
সব তথ্য ভালোভাবে যাচাই করার পর আবেদন জমা দিতে হবে। আবেদন জমা হলে সেটি সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের কাছে যাবে।
ডিডিও যেসব তথ্য যাচাই করবেন
আবেদন পাওয়ার পর ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার কর্মচারীর দেওয়া তথ্য যাচাই করবেন।
বিশেষ করে নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বই অনুযায়ী আগের চাকরি, বেতন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।
তথ্যে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে তা সংশোধনের প্রয়োজন হতে পারে।
হিসাবরক্ষণ অফিসের অনুমোদন
ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের যাচাই শেষে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস অনলাইনে তথ্য পরীক্ষা করবে।
সব তথ্য সঠিক থাকলে বেতন নির্ধারণের বিবরণী অনুমোদন ও প্রতিপাদন করা হবে।
অনুমোদনের পর iBAS++ সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘ভেরিফিকেশন নম্বর’ তৈরি হবে। ওই নম্বর এবং নতুন নির্ধারিত বেতনের তথ্য সার্ভিস বইয়ে লিপিবদ্ধ করতে হবে।
এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ম্যানুয়ালি স্বাক্ষর করবেন।
চূড়ান্ত যাচাইয়ের দায়িত্ব কার?
নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের আবেদন ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার কাজ অনলাইনে সম্পন্ন হলেও চূড়ান্ত যাচাই ও অনুমোদনের দায়িত্ব সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার এবং হিসাবরক্ষণ অফিসের ওপর থাকবে।
এ ছাড়া আগের ‘পে ফিক্সেশন’ ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করলেও ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে iBAS++-এর ‘পে ফিক্সেশন’ অপশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
আবেদন করার আগে যেসব তথ্য যাচাই করবেন
পে ফিক্সেশনের আবেদন করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সঠিক আছে কি না, তা নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে—
জাতীয় পরিচয়পত্রের নম্বর
জন্মতারিখ
চাকরির তথ্য
নিবন্ধিত মোবাইল নম্বর
আগের চাকরি ও বেতনের তথ্য
সার্ভিস বইয়ের প্রয়োজনীয় তথ্য
এসব তথ্যের মধ্যে কোনো ভুল বা অসামঞ্জস্য থাকলে আবেদন করার আগে তা সংশোধন করে নেওয়া ভালো।
কারণ ভুল তথ্যের ভিত্তিতে নতুন বেতন নির্ধারণ হলে পরবর্তী সময়ে সেটি সংশোধনের প্রয়োজন হতে পারে।

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে শুধু এক দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব হতে পারে।
২৭ মিনিট আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
৩৩ মিনিট আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
১ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
১ ঘণ্টা আগে

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৪০ টাকায়।
২ দিন আগে

দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের ভিত্তিতে নিয়মিত স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটসহ বিভিন্ন মানের সোনার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে।
৩ দিন আগে

নামাজের সময় আগে থেকে জানা থাকলে ইবাদতের প্রস্তুতি নেওয়া সহজ হয়। আগামীকাল শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার সময় অনুযায়ী ফযরের ওয়াক্ত শুরু হবে ভোর ৪টা ৩৩ মিনিটে। এই ওয়াক্ত শেষ হবে সূর্যোদয়ের সঙ্গে। তাই ফযরের নামাজ সূর্য ওঠার আগেই আদায় করতে হবে।
৩ দিন আগে